অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাইডার বারবারশাস্তির শিকল এবার বাঁধতে পারল না জেসি রাইডারকে। নিউজিল্যান্ডের এই বিতর্কের শিরোমণি ব্যাটসম্যানকে ‘কঠোর তিরস্কার’ করেই ছেড়ে দেওয়া হয়েছে! অবশ্য রাইডার এবার যে অপরাধ করেছেন, তাতে তিরস্কারই নাকি যথার্থ শাস্তি। ঘটনাটা গত ৩১ মার্চ নেনে ওল্ড বয়েজ-কারোরি ম্যাচের। ব্যাটিংয়ের সময় প্রতিপক্ষের অলরাউন্ডার হ্যারি বোয়ামের সঙ্গে লেগে যায় রাইডারের। আম্পায়ার স্টু বুলেন এসে থামান দুজনকে। পরে বুলেন ও অন্য আম্পায়ার জেরেমি বুসবি অগ্রহণযোগ্য আচরণ বলে ক্রিকেট ওয়েলিংটনকে রিপোর্ট করেন। কমিশনার জন গ্রিনউড বলেছেন, প্রতিপক্ষ খেলোয়াড় আগে উসকানিমূলক কথাবার্তা বললে রাইডারও জবাব দেন। ওয়েবসাইট।ইন্দোনেশীয় মেসি‘নতুন মেসি’ এ পর্যন্ত কম আবিষ্কৃত হয়নি। তবে অন্যদের সঙ্গে এই ‘ইন্দোনেশীয় মেসি’কে মেলানো যাবে না। যাঁর হাতে মেসির মেসি হয়ে ওঠা, এ যে সেই পেপ গার্দিওলারই আবিষ্কার। বার্সেলোনার সাবেক কোচ এসেছিলেন ইন্দোনেশিয়ায়। গত ৩০ জুন, জাকার্তায় এক টক শোতে গার্দিওলার সামনে বল নিয়ে কারিকুরি দেখিয়ে নিজের স্কিলের প্রমাণ দেয় ত্রিস্তান আলিফ নুভাল নামের বালকটি। নাউভালের ডান-বাঁ দুই পায়েরই ফুটবল-দক্ষতায় মুগ্ধ গার্দিওলা। নুউভালকে রাস্তায়, স্কুলে, বাড়িতে—সব জায়গায় কঠোর পরিশ্রমের পরামর্শ দিয়েছেন। গার্দিওলা বলেছেন, ‘এই ইন্দোনেশীয় মেসিকে কেনা উচিত বার্সেলোনার।’ কথাটা বলা অবশ্য হাসিমুখেই। ওয়েবসাইট।