অন্য কলাম
বিসিসিআইয়ের গোঁসব মানছি, কিন্তু তালগাছটা আমার—ডিআরএস নিয়ে বিসিসিআইয়ের মনোভাব যেন অনেকটা এ রকমই। প্রথম সিরিজে ডিআরএস ঠিকভাবে ব্যবহার করতে না পারার পর থেকেই নেতিবাচক ভাবনা নিয়ে গোঁ ধরে আছে ভারতীয় বোর্ড। প্রযুক্তির উপকারী দিকগুলো বুঝতে পারছে ঠিকই, কিন্তু নিজেদের অবস্থান থেকে একচুল নড়ছে না। বোঝাতে না পেরে হতাশ হয়ে পড়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ওয়ালি এডওয়ার্ডস। এডওয়ার্ডসের উপলব্ধি, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করা নিয়ে চীন ও রাশিয়াকে বরং একমত করানো সম্ভব। কিন্তু ভারতকে ডিআরএসে রাজি করানো সম্ভব নয়। তার মানে, ডিআরএসের ভবিষ্যৎ সত্যিই অনিশ্চিত! ওয়েবসাইট।প্রচারে প্রসার!সপ্তম উইম্বলডন জয়ের তৃপ্তি নিয়ে কোর্টের পাশে নিজের আসনে গিয়ে বসার পর প্রথম কোন কাজটি করেছেন রজার ফেদেরার? ব্যাগ থেকে রোলেক্স ঘড়িটা বের করে পরে নিয়েছেন হাতে। ট্রফি নিতে আসার আগমুহূর্ত পর্যন্ত ঘড়িতে বেশি মনোযোগী মনে হয়েছে তাঁকে অনেকের চোখে। ধারণা করা হচ্ছে, রোলেক্সের জন্য ফেদেরার নাকি একরকম বিজ্ঞাপনই করে দিয়েছেন সেদিন। ট্রফি হাতে তুলে উঁচিয়ে ধরার সময়ও তাঁর হাতঘড়িটা জ্বলজ্বল করছিল। রোলেক্সের পণ্যদূত ফেদেরার। এর জন্য দেড় কোটি পাউন্ডও পান। কে জানে, এ কারণেই হয়তো রোলেক্সের এমন বিজ্ঞাপন করে দিলেন তিনি। ওয়েবসাইট।তাঁরা দুজনচরিত্র হিসেবে দুজন একেবারে বিপরীত দুই মেরুর। একজন স্থির, অচঞ্চল, জয়-পরাজয়ে ভাবলেশহীন। আরেকজন ছটফটে, রগচটা, কথার লড়াইয়েও জুড়ি মেলা ভার। সাইডলাইনের পাশে ভিসেন্তে দেল বস্ক ও হোসে মরিনহোর মধ্যে আকাশপাতাল ফারাক থাকতে পারে, তবে কোচ হিসেবে দুজনই দুর্দান্ত। দেল বস্ক কী একটা প্রশ্নের মুখোমুখি হয়ে দুজনের পার্থক্যটাই মনে করিয়ে দিলেন, ‘আমি তাঁকে কোচ হিসেবে পছন্দই করি, কিন্তু তাঁর জায়গায় নিজেকে দেখতে চাই না। আমার মনে হয়, সেও চায় না।’ ব্যালন ডি’অর নিয়েও স্বভাবসুলভভাবে নির্লিপ্ত এই স্প্যানিশ কোচ, ‘আমি ব্যালন ডি’অর পছন্দ করি না। এটা বাণিজ্যিক জিনিস।’ ওয়েবসাইট।