অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুক্তি বাতিলশনির দশা কাটছেই না রোনালদিনহোর। কদিন আগে সাবেক ক্লাব ফ্লামেঙ্গোর সঙ্গে জড়াতে হয়েছে অপ্রীতিকর এক আইনি লড়াইয়ে। ফর্মহীনতায় এরই মধ্যে ভেঙে গেছে অলিম্পিক-স্বপ্ন। এবার বাতিল হয়ে গেল কোলা-কোলার সঙ্গে বিজ্ঞাপনী চুক্তিটাও। অবচেতন মনে পেপসি পান করাতেই এই সর্বনাশ। গত সোমবার নতুন ক্লাব অ্যাটলেটিকো মিনেইরোর এক সংবাদ সম্মেলনে কথা বলছিলেন ৩২ বছর বয়সী ব্রাজিল মিডফিল্ডার। সামনের টেবিলে রাখা ছিল দুটি পেপসির ক্যান। রোনালদিনহো তার একটাতে চুমুক দিয়ে বসেন। ব্যস, কোকা-কোলা বাতিল করে দিয়েছে চুক্তি! ক্ষতিটা বড়ই। ২০১৪ পর্যন্ত মেয়াদি চুক্তিটা থেকে বছরে আয় হতো ৭৫০০০০ ডলার। ওয়েবসাইট।পেলের পিৎজাগরমাগরম পিৎজা খাবেন বলে বাসা থেকে ফোন দিয়েছেন দোকানে। ঠিক সময়ে চলে এল ডেলিভারি। দোরঘণ্টা বাজল। দরজা খুলতেই আপনি তো অবাক, আপনার জন্য পিৎজা নিয়ে এসেছেন কিনা খোদ পেলে! ব্রাজিলের মহা সৌভাগ্যবান কিছু মানুষের এমন অভিজ্ঞতাই হলো। স্থানীয় একটি পিৎজা কোম্পানির বিক্রয় প্রতিনিধির নির্ধারিত পোশাক পরে পিৎজা বিক্রি করেছেন ব্রাজিল কিংবদন্তি। সান্তোসের প্রতি পেলের ভালোবাসা অজানা কিছু নয়। প্রিয় ক্লাবের জন্য সবকিছুই করতে পারেন। সান্তোসের জন্যই এক দিনের তরে পিৎজা বেচলেন পেলে। সান্তোসের একটি স্পনসর প্রতিষ্ঠানের বিপণন কর্মসূচির অংশ হিসেবে এ কাজ করেছেন ফুটবল কিংবদন্তি। ওয়েবসাইট।মালিকানাবস্তায় বস্তায় টাকা ঢাললে কোনো ক্লাব যে রাতারাতি জায়ান্ট হয়ে উঠতে পারে, আজকের চেলসি-ম্যানচেস্টার সিটিই তার প্রমাণ। ঘুমিয়ে থাকা নটিংহাম ফরেস্টও যদি চেলসি-ম্যান সিটির মতো রাতারাতি জেগে ওঠে অবাক হওয়ার কিছু থাকবে না। ক্লাবটির মালিকানা যে এবার উঠল এক আরব শেখের হাতে! ১৯৭০ দশকের শেষ ও আশির দশকের শুরুর দিকে নটিংহাম ফরেস্টের ছিল সুবর্ণ সময়। কিন্তু দুবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন সেই ফরেস্টই এখন ইংল্যান্ডের দ্বিতীয় পর্যায়ের লিগের দল। এই ফরেস্টকেই নতুন করে জাগিয়ে তোলার আশায় মালিকানা কিনে নিলেন কুয়েতের ব্যবসায়ী ফাওয়াজ আল হাসাওয়ি। কুয়েতের অন্যতম ধনি পরিবারের এই সদস্য নিজেই নিশ্চিত করেছেন ক্লাবটির মালিকানা কেনার বিষয়টি। এএফপি।