অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যাপেলো খুশিকোথাকার জল কোথায় এসে দাঁড়াল! ঘটনার শুরু জন টেরির বিরুদ্ধে কথিত বর্ণবাদী আচরণ থেকে। এতে অধিনায়কত্ব হারালেন টেরি। ফ্যাবিও ক্যাপেলো ছাড়লেন চাকরি। ইংলিশ সমর্থকদের ধারণা, ইউরো-ব্যর্থতাও এ কারণে। আর যা নিয়ে এত কিছু, আদালতের রায় তেমন ঘটনা ঘটেইনি। টেরি নির্দোষ! টেরি নির্দোষ প্রমাণ হওয়ায় ইংল্যান্ডের সাবেক ইতালিয়ান কোচ দারুণ খুশি। এখন টেরি খুশি হতে পারেন, ক্যাপেলো আর চাকরিহীন থাকছেন না, সম্ভবত রাশিয়ার কোচ হচ্ছেন। ওয়েবসাইট। ক্লাবপ্রেমের পরীক্ষাএকদা ছিলেন হামবুর্গ সমর্থকদের নয়নের মণি। পরে জার্মান ক্লাবটির হূদয় ভেঙে রাফায়েল ফন ডার ভার্ট চলে যান টটেনহামে। বাজারে জোর গুঞ্জন এবার তিনি লন্ডন ছাড়ছেন। অনেকগুলো ক্লাবের সঙ্গে দর-কষাকষি চলছে তাঁর। তবে ভিডিভিকে আরও একবার ক্লাবে আনতে উন্মুখ হামবুর্গের ধনকুবের ক্লাউস-মাইকেল কুন। গেরো একটাই, এত অর্থ জোগানোর সামর্থ্য। সেটির সমাধানও বাতলে দিয়ে কুন বলেছেন ৬০ হাজার সমর্থক যদি ১০০ ইউরো করে দেয়, তাহলেই হয়ে যায়। বাকি অর্থের জোগান দেওয়ার জন্য তিনি তো আছেনই। ওয়েবসাইট।