অন্য কলাম
ব্ল্যাটারের বিপদমহা ফাঁপরে সেপ ব্ল্যাটার। পূর্বসূরি জোয়াও হ্যাভেলাঞ্জের দুর্নীতির ব্যাপারটি নিয়ে এবার তাঁর গদিতেই টান পড়েছে। হ্যাভেলাঞ্জের দুর্নীতির কথা জেনেও ব্যবস্থা না নেওয়ায় ফিফা সভাপতির পদত্যাগের দাবি উঠেছে। সবচেয়ে সোচ্চার জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি)। ডিএফবির প্রধান ভলফগ্যাং নিয়েরসবাখ, বায়ার্ন মিউনিখ সভাপতি উলি হোয়েনেসও ব্ল্যাটারের পদত্যাগ চাইছেন। জার্মান গ্রিন পার্টির রেইনহার্ড বুটিকোফের আরেক কাঠি সরেশ। ২০০৬ সালে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ব্ল্যাটারকে জার্মানির সর্বোচ্চ বেসামরিক খেতাব ‘অর্ডার অব মেরিট’ দিয়েছিলেন, তিনি ওটা ফেরত চান। ব্ল্যাটারের কথা, ‘তারা যদি এটা ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় তো নিতে পারে!’ এএফপি।ট্র্যাকের বাইরেওমধুর সময় পার করছেন অস্কার পিস্টোরিয়াস। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে তো বটেই, বাইরেও। সক্ষমদের অলিম্পিকে দৌড়ানোর আজন্ম স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। ইতিহাসের প্রথম দুই পা-হীন অ্যাথলেট হিসেবে এই দক্ষিণ আফ্রিকান দৌড়াবেন লন্ডন অলিম্পিকে। এরই মধ্যে খবর, ২৫ বছর বয়সী অ্যাথলেট চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছেন। রাশিয়ার মডেল-কন্যা আনাস্তাসিয়া খোজিসোভার সঙ্গে পিস্টোরিয়াস হূদয়ের আদান-প্রদান এক মাস ধরেই করছেন। এই ‘ব্লেড রানারের’ প্রেমিকার মডেলিং জগতেও বেশ নামডাক। ওয়েবসাইট।