অন্য কলাম
লুইসের বিরাগইতিহাসের অন্য সেরা স্প্রিন্টার। জিতেছেন নয়টি অলিম্পিকে সোনা! ১৯৮৪ থেকে ১৯৯৬—পদক জিতেছেন চারটি অলিম্পিকেই। তিনি কার্ল লুইস। লন্ডনে এসে লুইস সবার আগে অ্যাথলেট ট্র্যাকে ছুটে যাবেন এমনটাই তো প্রত্যাশিত। ভুল! যুক্তরাষ্ট্রের এই কিংবদন্তি স্প্রিন্টের ইভেন্টগুলো দেখবেনই না। জেট বিমানে চেপে গত পরশুই লন্ডন এসেছেন। এসেই লুইস দিয়েছেন বিস্ময়কর ঘোষণা, স্প্রিন্ট দেখবেন না, ‘আমি ট্র্যাকের ইভেন্টগুলোতে যাব না—এটা স্রেফ ব্যক্তিগত ব্যাপার।’ তাহলে কী দেখবেন? ফেন্সিং। ‘আমি এখানে রোমাঞ্চিত। আমি বেইজিংয়ের পিং-পং-এ গিয়েছিলাম এবং এই সময়টায় ফেন্সিং দেখে দারুণ মজা পেয়েছি’—বলেছেন লুইস। তাঁর সন্তানের আবার পছন্দ বিএমএক্স। এএফপিআমলার দাড়ি‘মুক্ত দাড়ি সংঘ’ পেয়ে গেছেন আরেকজন তারকা সদস্য। ওভালে ট্রিপল সেঞ্চুরি ক্লাবের সদস্য হয়েছেন হাশিম আমলা। আর এই কৃতিত্বের জন্য তাঁকে সদস্য করে নিয়েছে বিয়ার্ড লিবারেল ফ্রন্ট (বিএলএফ)! যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠনটি দাড়িওয়ালাদের অন্যতম প্রধান বিশ্ব সংগঠন। তবে শুধু দাড়ি থাকলেই এই সংগঠনের সদস্য হওয়া যাবে না, আমলাকে সদস্য করার কারণ হিসেবে যেমন সংগঠনের প্রতিষ্ঠাতা কিথ ফ্লেট বলেছেন, ‘ক্রীড়া পারফরম্যান্সে দাড়ির প্রভাবের অসাধারণ উদাহরণ দেখানো এবং লোকের সামনে দাড়ির ইতিবাচক প্রভাব তুলে ধরা।’ সংগীত তারকা রবার্ট প্লান্ট, রোল্ফ হ্যারিস, অভিনেতা ব্রায়ান ব্লেসড, বিল ওডির মতো অনেক তারকাই এই সংগঠনের সদস্য। ওয়েবসাইট।হ্যাজার্ড টুএকজন হ্যাজার্ডকেই পাওয়া হচ্ছিল না চেলসির। এডিন হ্যাজার্ডের দিকে হাত বাড়িয়ে দিয়েছিল বিশ্বের আরও অনেক বাঘা বাঘা ক্লাব। কিন্তু শেষ পর্যন্ত এই দৌড়ে চেলসিই জিতল। এবং শুধু একজন নয়, তাঁদের ভাঁড়ারে এখন দু-দুজন হ্যাজার্ড! ৩ কোটি ২০ পাউন্ড খরচ করে ২১ বছর বয়সী এডিনকে লিল থেকে আগেই কিনেছে চেলসি। এবার কিনে নিল তাঁর ছোট ভাই থোরগান হ্যাজার্ডকেও। বয়সে এডিনের চেয়ে দুই বছরের ছোট থোরগান ছিলেন আরেক ফরাসি ক্লাব লেন্সে। ভাইয়ের মতো তিনিও খেলেন মাঝমাঠে। চেলসিতে অবশ্য দুই ভাইয়ের একই সঙ্গে খেলার একটা ‘ঐতিহ্য’ও আছে। রয়টার্স।