অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিনের নেশায়...ভেনাস উইলিয়ামস বেজায় খুশি! কানাডার আলেক্সান্দ্রা ওজনিয়াককে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠার আনন্দ তো আছেই। প্রতিটি ম্যাচের পর স্যুভেনির হিসেবে যে কোটপিন উপহার পান সেটাও একটা কারণ। বিভিন্ন দেশের খেলোয়াড়দের কাছ থেকে পিন নিয়ে জমানোটা ভেনাসের কাছে প্রায় নেশার মতো। অলিম্পিক হলো সবচেয়ে বড় সুযোগ। ভেনাসও তাই উচ্ছ্বসিত। তবে নিজেই যে শুধু পিন সংগ্রহ করেন এমন নয়। প্রতিপক্ষকেও উপহার দেন নিজের দেশের নামাঙ্কিত পিন। বারমুডা-বাহামার পিন পেয়ে তাই আনন্দে উদ্বেল ভেনাস, ‘এবার বারমুডা ও বাহামারটা পেয়েছি। সুযোগটাকে আপনার কাজে লাগানোই উচিত।’ এএফপি।