অন্য কলাম
প্রিয়াঙ্কা ‘টেন্ডুলকার’!অনুরাগ বসুর নতুন ছবিতে আছেন প্রিয়াঙ্কা চোপড়া। ছবিতে তাঁর চরিত্রটি একজন প্রতিবন্ধী নারীর। সেই চরিত্রটি ফুটিয়ে তুলতে নানা রকম গবেষণা করা হচ্ছে। প্রতিবন্ধী শিশুদের সঙ্গে মিশছেন। তাঁর চেহারাতেও আনা হয়েছে পরিবর্তন। দেওয়া হয়েছে চুলের নতুন স্টাইল। সেই স্টাইল প্রথম দেখার পর বলিউড অভিনেত্রীর প্রতিক্রিয়া কী হয়েছিল জানেন? অনুরাগের মুখেই শুনুন, ‘যখন তাকে ওর চরিত্র ঝিলমিলের মতো করে সাজানো হলো, ও চমকে উঠে বলেছিল, “আইলা, আমাকে তো দেখতে শচীনের মতো লাগছে”!’ ওয়েবসাইট। ৩১-০!একটা দল খুব বাজে হলেও কয়টা গোল হজম করতে পারে? আপনার অনুমানকে ভেঙে দেবে রোমানিয়ার দ্বিতীয় বিভাগের দল সিএস বাফতিয়া। রোমানিয়ান কাপে এই দলটি যে হেরেছে ৩১-০ গোলে! সেই পরাজয়টিও আবার এসেছে তৃতীয় বিভাগের দল বারসেনির বিপক্ষে! অনেক দিন ধরেই আর্থিক অনটন চলছে ক্লাবটির। ঠিকমতো বেতন দিতে না পারায় বর্তমান দলে সে রকম কোনো খেলোয়াড় নেই। কিশোর ফুটবলারদের নিয়ে দল সাজিয়ে মাঠে নেমেছিল তারা। প্রথমার্ধে ১২ আর দ্বিতীয়ার্ধে ১৯ গোল হজম করে মাঠ ছেড়েছে। ‘ম্যাচের ফল বলতে আমারই লজ্জা হচ্ছে’—বলেছেন বিজয়ী বারসেনির প্রেসিডেন্ট। রয়টার্স। র্যাকেট বটেঅ্যাশরিটা ফুরমানের তৈরি র্যাকেটটাকে স্রেফ দৈত্য বলে চালিয়ে দেওয়া যায়। তবে নিউইয়র্কের ভদ্রলোক বানিয়েছেন টেনিস র্যাকেট-ই। তাঁর কাঠের তৈরি র্যাকেটটা একটি বাসের সমান! একসময় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অধিকাংশ রেকর্ডই ছিল ফুরমানের দখলে। এখনো ১৫১টা রেকর্ডের পাশে তাঁর নাম। ফুরমানের আশা, শিগগিরই তাঁর টেনিস র্যাকেটটা ঠাঁই পাচ্ছে গিনেসের তালিকায়। ১৯৭০-এর দশকে অবসরের আগে এ রকম ডিজাইনের একটা কাঠের র্যাকেট ব্যবহার করেছিলেন বিলি জিন কিং। পার্থক্য শুধু এই, ফুরমানের ৫০ ফুট দৈর্ঘ্যের র্যাকেটের মাথাটা ১৬ ফুট চওড়া। স্ট্রিং ওয়াটার হোসের। বিশাল হাতলটা দীর্ঘদেহী একজন মানুষ দুই হাতেও বেড় পাবে না। এএফপি।