অন্য কলাম
ফেসবুকে তিনিপ্রতিদিনই কতশত তারকার ফ্যানপেজই তো খোলা হচ্ছে ফেসবুকে। কয়জনই আর সেসবের খেয়াল রাখেন। কিন্তু কাল একটি ফ্যানপেজ খোলার সঙ্গে সঙ্গে যেন হুলুস্থুল পড়ে গেল ফেসবুকের দুনিয়ায়। সকাল নয়টায় খোলা হলো, কাল রাত আটটা নাগাদ ‘লাইক’ করে ফেলেছে প্রায় সাড়ে চার লাখ লোক! আর কারও নয়, পেজটি যে শচীন টেন্ডুলকারের! ফেসবুকে টেন্ডুলকারের ফ্যানপেজের সংখ্যা অগুনতি। তবে অফিশিয়াল ফ্যানপেজ এটাই—http://facebook.com/SachinTendulkar। ২৩ বছরজুড়ে সমর্থনের জন্য ধন্যবাদ ও সবাইকে শুভকামনা জানিয়ে একটি ভিডিও বার্তাও পোস্ট করেছেন টেন্ডুলকার। জানিয়েছেন, নিয়মিত হবেন ফেসবুকে। টুইটারে ইতিমধ্যেই তাঁর অনুসারীর সংখ্যা প্রায় ২৭ লাখ। টুইটারকে ছাড়িয়ে যেতে ফেসবুকের হয়তো সময় খুব বেশি লাগবে না! ওয়েবসাইট। নিজের ঢোলকীর্তিমানেরা মৃত্যুর পর কিংবদন্তির সম্মান পান, কেউ কেউ পান আবার জীবদ্দশাতেও। জ্লাতান ইব্রাহিমোভিচ এই দলে পড়েন কি না, সেটা নিয়ে তর্ক থাকতে পারে। তবে অন্য কেউ না, ইব্রা নিজেই নিজেকে বলছেন ‘জীবন্ত কিংবদন্তি’! বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে এখন আছেন নিজের দেশ সুইডেনে। মালমো শহরে জন্মেছিলেন, সেখানেই পেলেন বিরল সম্মান। স্থানীয় স্টেডিয়ামের সামনে ‘ওয়াক অব ফেমে’ ঠাঁই হয়েছে ইব্রার। তাঁর পায়ের ছাপ এখন শোভা পাবে মালমোতে। সেটা নিয়েই ইব্রা দারুণ উচ্ছ্বসিত, ‘আমরা সাধারণত বলি মৃত্যুর আগে কেউ কিংবদন্তি হতে পারে না। আর যা-ই হোক, অন্তত মালমোতে আমি জীবিত কিংবদন্তিই।’ ওয়েবসাইট।