অন্য কলাম
সাইনার দিনব্রোঞ্জটি জিততে পেরেছিলেন প্রতিপক্ষ চোট পেয়ে কোর্ট ছেড়ে যাওয়াতেই। বরাতজোরে পাওয়া পদক। তা হোক, অলিম্পিক পদক তো। আর তিনি একজন ভারতীয় নারী। তখনই বোঝা গিয়েছিল, সাইনা নেহওয়ালকে নিয়ে সাফল্য-বুভুক্ষু শত কোটি মানুষের দেশটিতে কী উন্মাদনাই না সৃষ্টি হতে যাচ্ছে। সাইনা দেশে ফিরে জনজোয়ার থেকে কুড়িয়েছেন ফুল আর ভালোবাসা। এখন ভারতের করপোরেট জগৎও তাঁকে দুই হাতে ভরিয়ে দিতে ব্যাকুল। ধোনি বা টেন্ডুলকারদের পাশে তিনিই এখন দেশটির বাণিজ্যিক আঙিনার সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়। সম্প্রতি হায়দরাবাদি তরুণীর সঙ্গে ৭৫ লাখ ডলারের চুক্তি করেছে রীতি স্পোর্টস নামের এক বাণিজ্যিক সংস্থা। ওয়েবসাইট।অ্যাডামসের পাওয়াডোপ প্রতারণার দায়ে নাদজেয়া অস্তাপচুককে সোনাবঞ্চিত করা হয়েছে অলিম্পিকের মধ্যেই। কিন্তু সোনার পদকটি বেলারুশিয়ান এই শটপুটারের কাছেই থেকে গিয়েছিল। হতে পারে, পদক বিতরণী মঞ্চে দাঁড়িয়ে শ্রেষ্ঠত্বের যে পদক গলায় তুলেছেন সেটি ছেড়ে দিতে কষ্ট হচ্ছিল। একসময় স্বত্বটা ছাড়তেই হতো। সেটি ছাড়লেন মাত্রই গত সপ্তাহে, আর গতকাল নিউজিল্যান্ডের গভর্নর জেনারেল জেরি মেটপারের হাতে সোনাটি গলায় ঝোলালেন শটপুটে ২০০৮ বেইজিং অলিম্পিকের সোনাজয়ী ভ্যালেরি অ্যাডামস। লন্ডনে গিয়েছিলেন সোনার দাবি নিয়ে, কিন্তু দুর্ভাগ্যবশত পান রুপা। সেদিনও কিউই কন্যার চোখে জল এসে গিয়েছিল, কাল আবার এল অকল্যান্ডে দুই হাজার মানুষের সামনে। রয়টার্স।সততা পরীক্ষাতাঁর সততা ছিল প্রশ্নবিদ্ধ। হওয়াটাই স্বাভাবিক। এ মাসের শুরুতে মালয়েশিয়া কাপের একটি ম্যাচে যেভাবে গোল হজম করেছেন, কোনো অন্ধ গোলরক্ষকও হয়তো তা করতেন না। দেশটির ক্লাব তেরেনগানুর ইংলিশ কোচ পিটার বাটলার সঙ্গে সঙ্গেই মাঠ থেকে তুলেও এনেছিলেন শারবিনি আলাউইকে। এই ২৫ বছর বয়সী গোলরক্ষকের বিরুদ্ধে আনা হয়েছিল ম্যাচ পাতানোর অভিযোগ। সেই অভিযোগ থেকে মুক্তি মিলল। একটু অদ্ভুতভাবে। নিজের সততার পরীক্ষা দিতে মিথ্যা-নির্ণায়ক যন্ত্রের (পলিগ্রাফ) সামনে দাঁড়িয়েছিলেন। ওই যন্ত্রটাই জানিয়েছে, আলাউই সত্য বলছেন। ‘আমাদের বিচারে ও নির্দোষ’—বলেছেন দেশটির এক ফুটবল কর্তা। রয়টার্স।