অন্য কলাম
কারণ ‘পানি’টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে শ্রীলঙ্কায় এখন উৎসবের আবহই। দলগুলোকে আপ্যায়নেও নেই চেষ্টার ত্রুটি। এর মাঝেই বেরসিকের মতো বাগড়া দিয়েছে পেটের পীড়া। নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার কয়েকজন খেলোয়াড় আক্রান্ত হয়েছেন পেটের অসুখে। বিষয়টা খতিয়ে দেখতে অনেক ব্যবস্থাই নিয়েছে আয়োজক কমিটি। শেষমেশ পানীয় জলের ব্র্যান্ড বদলে দেওয়ার পরই মিলেছে নিস্তার। অথচ আগের কোম্পানির পানি পরীক্ষা করে ক্ষতিকর কিছু পাওয়া যায়নি। ব্যাপারটা এখন আইসিসি পর্যন্ত গড়িয়েছে। কোম্পানির দাবি, তাদের কারণে কোনো সমস্যা হয়নি। পানি নিয়ে বিস্তর জল ঘোলাই হলো বটে! এএফপি।বেকহামের পথচলাপা জোড়ায় নেই আগের সেই জাদু। মার্কিন মুলুকে ফুটবলটা এখনো খেলে যাচ্ছেন ডেভিড বেকহাম। বয়স এখন ৩৭, বিদায় বলার সময়টাও এসে গেল বলে। স্ত্রী ভিক্টোরিয়া কিন্তু স্বামীকে নিয়ে এরই মধ্যে পরিকল্পনা আঁটা শুরু করে দিয়েছেন। বেকহামের নতুন ক্যারিয়ারও অনুমিত, ফ্যাশন-জগতেই স্বামীকে দেখতে চান স্ত্রী। সাবেক স্পাইস গার্লস ভিক্টোরিয়ার নিজস্ব ফ্যাশন হাউস তো আছেই, এবার চাইছেন স্বামীও সেটিতে যোগ দিক। টিভির উপস্থাপক হিসেবেও বেকহামকে দেখার ইচ্ছা স্ত্রীর। বেকহাম এখনই স্ত্রীর পরিকল্পনা নিয়ে খুব একটা ভাবিত নন। ফুটবল ছাড়ার পর আগে চান দুদণ্ড জিরোতে। ওয়েবসাইট।