অন্য কলাম
জব্দতাৎক্ষণিক টাকার দরকার হলে এখন কী করবে পিসিবি? ধারদেনা করা ছাড়া উপায় নেই। তাদের ব্যাংক হিসাবটা যে জব্দ করে সব টাকা তুলে নিয়ে গেছে পাকিস্তানের রাজস্ব বোর্ড (এফবিআর)। পিসিবির কাছে তিন কোটি রুপি আয়কর পাওনা ছিল এফবিআরের। এই বকেয়া আয়কর আদায় করতেই এফবিআরের এই পথে হাঁটা। এর মাধ্যমে দেশটির রাজস্ব বোর্ড যেন বুঝিয়ে দিল, যত বড় ব্যক্তি বা প্রতিষ্ঠানই হোক, কর ফাঁকি দেওয়ার ক্ষমতা কারও নেই। অবশ্য আসল উদ্দেশ্য পুরোপুরি পূরণ হয়নি। বকেয়ার মাত্র এক কোটি ৮০ লাখ রুপি পিসিবির তহবিলে পেয়েছে এফবিআর। ওয়েবসাইট।আক্কেলসেলামিগলাটা একটু শুকিয়ে গিয়েছিল। টিম বাসে উঠে বিয়ারের বোতলের ছিপিটা খুলে তাই গলা ভিজিয়ে নিয়েছিলেন দোমাগোজ ভিদা। তখন কি বুঝতে পেরেছিলেন, কী বিপদ নেমে আসছে তাঁর গর্দান বরাবর? ক্রোয়েশিয়ার ডায়নামো জাগরেবের এই খেলোয়াড়কে দলীয় শৃঙ্খলা ভেঙে টিম বাসে বিয়ার পানের অপরাধে এক লাখ ইউরো জরিমানা করা হয়েছে! এক বোতল বিয়ার খেয়েই বাংলাদেশি মুদ্রায় এক কোটি টাকা জরিমানা গুনতে হচ্ছে তাঁকে! যে টাকা তাঁর তিন মাসের বেতনের সমান। এই টাকায় জাগরেবের যেকোনো পানশালায় ৫০ হাজার বোতল বিয়ার খেতে পারতেন এই ২৩ বছর বয়সী ফুটবলার! ওয়েবসাইট