অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গেইলদের অতিথিকদিন আগে দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটারের রুমে ঢুকে কুপ্রস্তাব দিয়ে বসেছিলেন এক লোক। এটা নিয়ে কম হইচই হয়নি। নিরাপত্তার জাল বিছিয়ে রাখা হয় টিমের হোটেলগুলোয়। সেই জালে কাল আটকা পড়েছেন তিন ব্রিটিশ মেয়ে। ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, ডোয়াইন স্মিথ ও ফিদেল এডওয়ার্ডসদের রুম থেকে আটক করে কলপিটিয়া পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে ওই তিনজনকে। ওই তিনজনের অপরাধটা কী, সেটা ঠিক পরিষ্কার নয়। ক্রিকেটাররা অভিযোগ করেননি। হোটেল কর্তৃপক্ষ বলছে, তাঁরা গেইলদের অতিথি হিসেবে এসেছিলেন। পুলিশের বাড়াবাড়িতে বরং বিরক্ত তাঁরা। আসল ঘটনা কী, কে জানে! ওয়েবসাইট।টাইসনকে নাস্বয়ং প্রধানমন্ত্রী জন কি আপত্তি জানিয়েছিলেন। তার পরও মাইক টাইসনকে ভিসা দিয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু বরাত খারাপ সাবেক এই মার্কিন হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়নের। সেই ভিসা বাতিল করে দেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের আইন অনুযায়ী বিশেষ পরিস্থিতি না হলে ৫ বছরের বেশি জেল খাটলে কাউকে ভিসা দেওয়া হয় না। ধর্ষণের অভিযোগে ৬ বছর জেল খেটেছেন টাইসন। তবু তাঁকে ভিসা দেওয়া হয়েছিল তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে যাবেন বলে। যে অনুষ্ঠানের স্পনসর লাইফ এডুকেশন ট্রাস্ট, যাদের কাজ শিশুদের নিয়ে। কিন্তু বিতর্কের শঙ্কায় সংগঠনটিই সরে দাঁড়িয়েছে। এর পরপরই নিউজিল্যান্ড সরকার বাতিল করেছে টাইসনের ভিসা! ওয়েবসাইট।‘গানার’ জনসনআর্সেনাল আগামী কয়েক বছরেও শিরোপা জিততে পারবে কি না নিশ্চিত নয়। তবে এই আশা করতে পারেন, আগামী কয়েক বছরে আর্সেনাল থেকে কয়েকজন ‘উসাইন বোল্ট’ উঠে আসছেন! দলের উদীয়মান প্রতিভাদের স্প্রিন্টের স্কিল বাড়ানোর জন্য বিশেষ জোর দিয়েছে ক্লাবটি। দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। আর সেই প্রশিক্ষণ দিতে হাজির হয়ে গেছেন খোদ কিংবদন্তি মার্কিন স্প্রিন্টার মাইকেল জনসন। অবশ্য আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার এটিকে বড় করে দেখতে চান না। জনসনের একাডেমির সঙ্গে আর্সেনালের চুক্তির একটা অংশ এটি। জনসন শেখালেই যে সবাই ‘জনসন’ হয়ে উঠবে, তার নিশ্চয়তা কে দেবে! ওয়েবসাইট।