অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদত্যাগধরা যাক, ঠিকমতো ঢেকে না রাখায় বৃষ্টিতে খেলার অনুপযোগী হয়ে গেল পিচ। পরিত্যক্ত হলো বাংলাদেশের কোনো একটি আন্তর্জাতিক ম্যাচ। তখন ক্রীড়ামন্ত্রী কী করবেন? কিছুই করবেন না, কারণ পিচ ঢেকে রাখার দায়িত্বটা তাঁর ছিল না। কিন্তু একই রকম ঘটনায় পদত্যাগ করে বসলেন পোল্যান্ডের মহিলা ক্রীড়ামন্ত্রী জোয়ানা মুচা। কয়েক দিন আগে ওয়ারশতে বিশ্বকাপ বাছাইয়ে ইংল্যান্ড-পোল্যান্ড ম্যাচটা পরিত্যক্ত হয়েছিল বৃষ্টিতে। সরিয়ে রাখা যায় এমন ছাদ ছিল মাঠে। সেটাকে কেন সময়মতো ব্যবহার করা হলো না, বিতর্ক উঠেছিল তা নিয়ে। পোলিশ ফুটবল ফেডারেশন ও স্টেডিয়াম কর্তৃপক্ষ কাদা ছোড়াছুড়ি করছিল। মাঝখান থেকে সব দায়িত্ব কাঁধে তুলে নিয়ে মন্ত্রিত্বই ছেড়ে দেন ৩৬ বছর বয়সী মুচা। এএফপি। তিনিই সবতিন বছর বয়সী লোলা রোজা ও এক বছর বয়সী রুবি লুক্সে—দুই বোনের মা-বাবা দুজনই আছেন। কিন্তু তাদের মা ড্যানিয়েলা মাঝেমধ্যে মনে করেন তিনি সন্তানদের ‘সিঙ্গেল প্যারেন্ট’। মানে মা-বাবা দুই-ই তিনি। ক্রিকেটের অস্বাভাবিক ব্যস্ত সূচির কারণে স্বামী জেমস অ্যান্ডারসনকে বছরের অধিকাংশ সময়ই কাটাতে হয় দেশের বাইরে। বিয়ের পর ইংলিশ পেসার প্রতিটা শীতকালই কাটিয়েছেন বিদেশে। তখন মেয়েদের সামলাতে গিয়ে ঝামেলা পোহাতে হয় বলেই জানিয়েছেন সফল ও ব্যস্ত মডেল ড্যানিয়েলা, ‘বাচ্চাদের কোনো পার্টিতে নিয়ে গেলে ভয়ানক ব্যাপার হয়ে দাঁড়ায় কিংবা ওই রকম পরিস্থিতি, সেখানে অন্য বাচ্চারা তাদের মা-বাবার সঙ্গে আসে। লোলা বলে, ‘‘ড্যাডি কোথায়?’’’ ওয়েবসাইট।বুলেটপ্রুফ গাড়িঅনেক খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত ওসামা বিন লাদেনকে অ্যাবোটাবাদে খুঁজে পেয়েছিল যুক্তরাষ্ট্র। পরে হামলা চালিয়ে সেখানেই লাদেনকে হত্যা করা হয়। সেই অ্যাবোটাবাদেই এক বৈঠকে বসে দারুণ একটা সিদ্ধান্তে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বুলেটপ্রুফ গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে তারা। সফরকারী দলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই পিসিবির এই বুলেটপ্রুফ গাড়ি কেনার প্রকল্প হাতে নেওয়া। ২০০৯ সালে শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলার পর থেকেই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ। পিসিবি দ্বারে দ্বারে ঘুরে অনুনয়-বিনয় করছে বটে, কিন্তু কেউ রাজি হচ্ছে না। তবে সম্প্রতি করাচিতে বিশ্ব একাদশের দুটি প্রীতি ম্যাচ খেলা ইতিবাচক বার্তাই দিয়েছে। এএফপি।