অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনব প্রস্তাব৫-০, ৬-০ এমনকি, ১০-০, ১৭-০—একপেশে ম্যাচ তো কতই হয়! অন্তত যুব পর্যায়ে এমন ম্যাচ যাতে না হয় সে জন্য অভিনব এক প্রস্তাব করেছে নরওয়েজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (এনএফএফ)। তাদের প্রস্তাব, কোনো দল ৪-০ গোলে পিছিয়ে পড়লে তাদের একজন ‘বাড়তি’ খেলোয়াড় মাঠে নামানোর সুযোগ দেওয়া উচিত! প্রস্তাবটি সমর্থন করেছেন নরওয়ের হয়ে ১০০টি ম্যাচ খেলা হেনিং বার্গ, ‘নিয়মটা দারুণ, এতে খেলার মধ্যে একটা সমতা আসবে। ১৭-০-তে হারায় যেমন মজা নেই, তেমনি ১৭-০ জেতায়ও আনন্দ নেই।’ বার্গের সাবেক সতীর্থ কেটিল রেকডাল আবার প্রস্তাবটিকে ভালো কিছু মনে করছেন না। রয়টার্স।১৭ লালকার্ডএগারো-এগারো ২২ জনের ম্যাচে ৩৪টি লালকার্ডের ঘটনা যেখানে টাটকা, সেখানে ১৭টি লালকার্ড এমন কি! তা হয়তো নয়। তবে সবচেয়ে বেশি লালকার্ড দেখা ম্যাচের তালিকা করলে গত রোববারের উরুগুয়ের প্রথম বিভাগ ফুটবলে ওয়ান্ডারার্স-জুভেন্টুডের ম্যাচটি ওপরের দিকেই থাকবে। ৩-৩ গোলে ড্র ম্যাচে মোট ১৭ বার লালকার্ড দেখিয়েছেন রেফারি। ম্যাচ চলাকালে অবশ্য লালকার্ড দেখিয়েছেন একবারই। বাকি ১৬ বার কার্ড দেখিয়েছেন ম্যাচ শেষে! স্বাগতিক ওয়ান্ডারার্সের একটি পেনাল্টির দাবিকে কেন্দ্র করে ম্যাচ শেষে বলবিহীন ‘যুদ্ধে’ জড়িয়ে পড়লে সম-অধিকার নীতিতে দুই দলেরই আটজন করে খেলোয়াড়কে লালকার্ড দেন রেফারি লিওডান গঞ্জালেজ। যাঁর মাধ্যমে ঘটনার সূত্রপাত, সেই ক্রিস্টিয়ান লাটোরেকে বরখাস্ত করেছে জুভেন্টুড। ‘অপরাধী’ কোনো খেলোয়াড়কেই নাকি ছাড় দেবে না ক্লাবটি। ঘটনায় জড়িয়ে পড়া ওয়ান্ডারার্সের আট খেলোয়াড়ের ভাগ্যেও নামতে পারে শাস্তির খড়্গ। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গতকালই সভায় বসার কথা ক্লাবটির। রয়টার্স।