অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের ঢোল‘আমি ঘাতক নই’—তাঁকে ঘিরে রটে যাওয়া অপবাদটা ঠিক নয় বলে পেপের দাবি। এই যুগে নিজের ঢোল নিজেকেই পেটাতে হয়। মাঠে হিংস্র আচরণের জন্য রিয়াল মাদ্রিদের ডিফেন্ডারের কুখ্যাতি আছে। রেফারিরাও লাল-হলুদ কার্ড দেখান প্রায়ই। পাঁচ বছরের রিয়াল ক্যারিয়ারে ব্রাজিলিয়ান বংশোদ্ভূত পর্তুগিজ ফুটবলার একাধিকবার স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষের রোষানলে পড়েছেন। ২০০৯ সালে গেটাফের দুই ফুটবলারের সঙ্গে মারামারি করে নিষিদ্ধ হয়েছিলেন ১০ ম্যাচ। মেসির হাত পায়ে মাড়িয়েও নিষিদ্ধ হয়েছেন। কিন্তু পেপে বলছেন, ‘৬০ শতাংশ ম্যাচেই রেফারিদের অন্যায্য বিচারের শিকার হই—যদি আমি কাউকে ফাউল করি, মনে হয় আমি যেন মেরে ফেলছি।’ এএফপি।নায়িকা শারাপোভাসামনে যেখানেই তাঁর টেনিস থামুক না কেন, ভবিষ্যতের লক্ষ্যটা মারিয়া শারাপোভা ঠিক করে রাখছেন আগেই। ব্যবসার প্রতি তাঁর ভীষণ আগ্রহ। সম্প্রতি ভারতে ব্যবসার পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে হলিউডের চলচ্চিত্রে অভিনয়ের রঙিন এ স্বপ্নটাও জানিয়েছেন, ‘এ মুহূর্তে, জীবনে অনেক কিছুই একসঙ্গে ঘটছে। আমি আমার ম্যাচ, ব্র্যান্ড এবং আরও অনেক কিছু নিয়ে ব্যস্ত। তবে কোনো এক দিন সুযোগ দিলে হলিউডের চলচ্চিত্রে অভিনয় করতে চাইব।’ অথচ এই রুশ সুন্দরীই আগে বলেছিলেন ‘ড্যান্সিং উইথ দ্য স্টারস’ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলে তিনি তা ফিরিয়ে দেবেন! আসলে মানুষের স্বপ্ন কখন ডানা মেলবে কেউ কি বলতে পারে? ওয়েবসাইট।অঁরি আবারও?থিয়েরি অঁরির জন্য আর্সেন ওয়েঙ্গারের ভালোবাসা বুঝি অনিঃশেষ। আর্সেনাল ছেড়ে যাওয়ার পর ইতিমধ্যেই দুই দফা এমিরেটসে ধারে খেলে গেছেন অঁরি। আর্সেনাল কোচ সেদিন জানালেন আবারও এমএলএসের নিউইয়র্ক রেড বুলসের ফরাসি তারকা আর্সেনালের জার্সি গায়ে তুলতে পারেন। আগামী জানুয়ারিতেই অঁরিকে তৃতীয়বারের মতো ধারে আনতে পারে আর্সেনাল। ‘সে আমাদের সঙ্গে অনুশীলন করছে। জানুয়ারিতে আমি আবার তার সঙ্গে চুক্তি করব কি না জানি না। তবে সম্ভাবনাটা উড়িয়েও দিচ্ছি না। কারণ এখনো তার ধার আছে’—ক্লাবের ওয়েবসাইটে লিখেছেন ওয়েঙ্গার। কদিন আগে এমএলএসের সেরা খেলোয়াড় হয়ে ৩৫ বছর বয়সী ফরাসি স্ট্রাইকার প্রমাণও একটা দিয়েছেন। রয়টার্স।