অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষ্যকারের ভুলক্রীড়া প্রতিবেদক  নাম-বিভ্রাটে বেশ বিড়ম্বনায় ভুগছেন এনামুল। জাতীয় ক্রিকেট দলের ওপেনার এনামুল হকের নাম হয়ে গেছে আনামুল। কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি করার পর সবার মুখে মুখে ফিরেছে নামটি। কিন্তু কাল এই নামটাও ঠিকঠাক উচ্চারণ করতে পারছিলেন না টেলিভিশন ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী। কাল প্রথম আলোতে কয়েকজন পাঠক ফোন করে বলেছেন, শামীম প্রায় সময়ই তাঁর নাম উচ্চারণ করেছেন ‘আমানুল’। এ নিয়ে ফেসবুকেও অনেকে প্রতিবাদ করেছে। ক্রিকেটারদের ঠিক উল্টোটাই যেন ধারাভাষ্যকারের পারফরম্যান্স!মিসবাহর পণঅবসর নিয়ে রিকি পন্টিং সমসাময়িকদের বেশ বিপদেই ফেলে দিয়েছেন! সাবেক অস্ট্রেলীয় অধিনায়কের অবসর ঘোষণার পর প্রশ্ন উঠে গেছে, টেন্ডুলকার ছাড়ছেন কবে? তবে টেন্ডুলকার এখনই প্যাড-জোড়া তুলে রাখার কোনো সিদ্ধান্ত নেননি। এবার আঙুল উঠেছে পাকিস্তানের মিসবাহ উল হকের দিকেও। এমনিতেই শ্লথ ব্যাটিং ও অধিনায়কত্বের জন্য মিসবাহকে কম সমালোচনা পোহাতে হয়নি। মেঘে মেঘে বেলাও অনেক হলো। তবে ৩৮ বছর বয়সেও খেলা চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ এই ব্যাটসম্যান, ‘আমার দর্শন হলো, যতদিন আমার তাড়নাটা আছে, আর পারফর্ম করতে পারছি, ততদিন বয়স কোনো ব্যাপার নয়।’ ওয়েবসাইট। বাস ফেলস্টেশনে পৌঁছাইবার পূর্বেই ট্রেন ছাড়িয়া গেল। না, এমন জবরজং অনুবাদ এখন করতে হবে না রিয়াল মাদ্রিদ তারকাদের। তবে কিছু না কিছু শাস্তি তো প্রাপ্যই। গত ম্যাচের আগে রিয়ালের অনেক তারকা ফুটবলার যে দলের বাস মিস করেছেন। ঠিক সময়ে না পৌঁছানোয় তাদের রেখেই বাস চলে গেছে। অফিসে দেরিতে পৌঁছানোর চিরন্তন অভিযোগই শুনিয়েছেন এই পাঁচজন। ট্রাফিক জ্যাম! রোনালদো, কাকা, কোয়েন্ত্রাও, পেপে এবং আলভেরো আরবেলোয়া—এই সেই পাঁচজন। আরবেলোয়ার গাড়িতে করেই পরে মাঠে গেছেন তাঁরা। ওয়েবসাইট।