অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটিকে খোঁচাকাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে দল গড়েছে ম্যানচেস্টার সিটি। অথচ তারা চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ, ইউরোপা লিগ থেকেও বাদ পড়ার কাছাকাছি। আজ সিটি খেলবে বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে। এর আগে ডর্টমুন্ডের বাঁকা কথা শুনতে হচ্ছে সিটিকে। ডর্টমুন্ডের প্রধান নির্বাহী হান্স-জোয়াকিম ওয়াৎসেকর অভিযোগ, বিদেশি মালিকানার কারণেই ইংলিশ ক্লাবগুলোর আত্মনিবেদনের অভাব। জার্মান ক্লাবগুলোর সিংহভাগ শেয়ারের মালিক তাঁদের সদস্যরাই, যার জন্য তাঁরা ক্লাব-অন্তঃপ্রাণ। সিটির মালিক আরব শেখ, চেলসি চলে রুশ তেল ব্যবসায়ীর ডলারের দাপটে। লিভারপুল-ইউনাইটেডও বিদেশিদের কবজায়। ডর্টমুন্ড নির্বাহীর খোঁচাটা লাগলেও তাই সিটির বিশেষ কিছু বলার নেই। ওয়েবসাইট। একটুর জন্য...এক বন্ধুর বাড়িতে গিয়ে আটকা পড়েছিলেন বাথরুমে। ওই মুহূর্তে সবারই ছুটির ঘণ্টার নায়ক বনে যাওয়ার আশঙ্কা থাকে। তিনি চেষ্টা করেছিলেন জানালা গলে পাশের ফ্ল্যাটের কক্ষে যেতে। কিন্তু টাল সামলাতে না পেরে হঠাৎই চারতলা থেকে পড়ে যান নিচে। ঘটনাটা অবশ্য নভেম্বরের গোড়ার দিকের। প্যারিসের এ দুর্ঘটনায় সের্গেই বুবকা জুনিয়রের প্রাণসংশয় তো ছিলই। বেশ কয়েক জায়গায় হাড়ও ভেঙে গিয়েছিল। কিন্তু শঙ্কা কাটিয়ে উঠেছেন কিংবদন্তি পোল ভল্টার সের্গেই বুবকা-তনয়। বলছেন, ‘আমি এখনো বেঁচে থাকতে পেরে ভাগ্যবান।’ বুবকার আরেকটি পরিচয় হলো, মহিলা টেনিসের এক নম্বর ভিক্টোরিয়া আজারেঙ্কার প্রেমিক। এএফপি।বিতর্ক এড়াতেরোগ হওয়ার পর চিকিৎসা করার চেয়ে প্রতিষেধকই উত্তম। দেরিতে হলেও পাকিস্তান ক্রিকেট দল তা বুঝতে পেরেছে। আর কদিন বাদে দলের ভারত সফর। চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে খেলা মানে সব সময়ই বাড়তি উত্তেজনা। ভারত সফরে পাকিস্তান দলের আরেকটা ভয় কাজ করে। এ তো একেবারে বলিউডি রাজ্যে এসে পড়া। পিসিবি তাই এবার নিতে যাচ্ছে বিশেষ ব্যবস্থা। ভারত সফরে জারি করা হচ্ছে একরকম সামরিক আইন। বিধিনিষেধের জালে বন্দী থাকতে হবে ক্রিকেটারদের। কোনো ধরনের ব্যক্তিগত নৈশভোজ কিংবা হোটেলকক্ষে কোনো বন্ধু আনা যাবে না। ‘বান্ধবী’ নিয়ে আসার তো প্রশ্নই ওঠে না! ওয়েবসাইট।