অন্য কলাম
জাভিবচনবার্সেলোনা মিডফিল্ডের প্রাণভোমরা তিনি। কিন্তু জাভির ক্রীড়ানায়ক ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার পল স্কোলস। গত ২০ বছরে তাঁর দেখা সেরা মিডফিল্ডার নাকি স্কোলস। সম্প্রতি ডেইলি মেলকে দেওয়া এক সাক্ষাৎকারে জাভি বলেছেন এমন আরও অনেক না-জানা কথাই। তিনজন বিখ্যাত লোকের সঙ্গে ডিনার করার সুযোগ পেলে কাদের বেছে নেবেন—জানতে চাইলে তিনি বলেন রবার্ট ডি নিরো, ব্রুস সিপ্রংটিন ও ডিয়েগো ম্যারাডোনার নাম। জানতে চাওয়া হয়েছিল, হঠাৎ করে তাঁর ঘর যদি পুড়ে যায় তবে নিজের কোন সম্পদটা আগে বাঁচাতে চাইবেন? না, মূল্যবান কিছু নয়। বিশ্বকাপের স্মৃতিবিজড়িত জার্সিটাই বাঁচাবেন আগে। ওয়েবসাইট। এখানেও মেয়েরাক্রীড়াঙ্গনে পুরুষদের টেক্কা দিল মেয়েরা। ২০১২ সালের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া তারকার তালিকায় পুরুষদের পেছনে ফেলে এক ও তিন নম্বর আসনটি দখলে নিয়েছেন মেয়েরা। নতুন এক গবেষণা জানিয়েছে, জনপ্রিয় ক্রীড়া তারকা হিসেবে নেটে সবচেয়ে বেশিবার খোঁজা হয়েছে লন্ডন অলিম্পিকের হেপ্টাথলনে সোনাজয়ী জেসিকা এনিসের নাম। তিন নম্বরে ইংল্যান্ডেরই অলিম্পিক সোনাজয়ী সাইক্লিস্ট ভিক্টোরিয়া পেন্ডলটন। বেকহাম, মেসি, রোনালদোরা শীর্ষ পাঁচ থেকে নেমে গেছেন। উসাইন বোল্ট, মাইকেল ফেলপ্সেদর খবর নেই! তালিকায় ইংলিশদেরই জয়জয়কার। জেসিকা-ভিক্টোরিয়ার মাঝখানে জায়গা করে নিয়েছেন অলিম্পিকের টেনিসজয়ী অ্যান্ডি মারে। মৃত্যুর দুয়ার থেকে ফেরা ফুটবলার ফ্যাব্রিস মুয়াম্বা চারে। ওয়েবসাইট।দুই কিংবদন্তিদুজন দুই ভুবনের বাসিন্দা। কিন্তু মিলটা হলো, দুজনই নিজ নিজ খেলার কিংবদন্তি। দুজন সেদিন মুখোমুখি হয়ে গেলেন। ব্যস্ত সূচি থেকে ছুটি নিয়ে পেলেকে দেখতে গিয়েছিলেন রজার ফেদেরার। ব্রাজিলে এসেছেন, পেলেকে না দেখে কি যেতে পারেন! ১৭টি গ্র্যান্ডস্লামজয়ী ফেদেরার উপহার হিসেবে পেলেকে একটি টি-শার্ট দিয়েছেন। বিখ্যাত বেগুনি টি-শার্ট। পেলেও ফেদেরারকে দিয়েছেন ষাটের দশকের সেই বিখ্যাত ব্রাজিলের নীল জার্সি। ফেদেরারের বিনয়ে মুগ্ধ হয়ে পেলে পরে টুইট করেছেন, ‘আমি টেনিস খেলতে ভালোবাসি। খেলাটার একজন কিংবদন্তি আজ আমার সঙ্গে দেখা করতে এসেছিল। রজার, তুমি কোর্টে তো বটেই, জীবনেও একজন চ্যাম্পিয়ন।’ ওয়েবসাইট।