অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৌতুকে বিপত্তিমজা করতে গিয়ে ফেঁসে গেছেন ক্যারোলিন ওজনিয়াকি। মেয়েদের সাবেক এক নম্বর টেনিস খেলোয়াড়ের ঘাড়ে এখন বর্ণবাদের অভিযোগ। অভিযোগ সমর্থকদের। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার-ফেসবুকে রীতিমতো ঝড় বইছে। ব্রাজিলে (সাও পাওলো) একটি প্রদর্শনী টুর্নামেন্টে খেলতে গিয়েই ডেনিশ টেনিসকন্যার এই বিপত্তি। মারিয়া শারাপোভার বিপক্ষে খেলার সময় একটা পয়েন্ট পাওয়ার পর হাসতে হাসতে কোর্টে দুই পা তুলে লাফালাফি শুরু করে দেন। তাতে কথা ছিল না। কিন্তু এটা করতে গিয়ে ওজনিয়াকি তোয়ালে দিয়ে নিজের ঊর্ধ্বাঙ্গ ও নিম্নাঙ্গ এমনভাবে ফুলিয়ে নেন, যাতে দর্শক সেরেনা উইলিয়ামসকে ব্যঙ্গ করার গন্ধও খুঁজে পাচ্ছে। ওয়েবসাইট।ওঁরা দুজনইলিওনেল মেসি নাকি রোনালদো? প্রশ্নটার উত্তর দিতে অনেকেরই বেগ পেতে হয়। তবে এই ঝামেলা থেকে মুক্ত দুটি ‘রাজ্য’। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। দুই ক্লাবই নিজ নিজ সেনাপতিরই গুণগান গায়। রিয়াল শিবিরে মেসির পাত্তা নেই। বার্সা শিবিরও রোনালদোকে হিসাবের মধ্যে ধরে না। খুবই স্বাভাবিক, এখানে যুক্তির বদলে কাজ করে আবেগ। তবে আইতর কারাঙ্কা মনে হচ্ছে যুক্তি বনাম ঈর্ষার লড়াইয়ে যুক্তিকেই জয়ী করতে চান। তিনি বলছেন মেসি-রোনালদো দুজনই সমান সমান। এত দিন ভিনগ্রহের ফুটবলার হিসেবে মেসিরই ছিল পরিচিতি। রিয়ালের সহকারী কোচের মতে রোনালদোও ভিনগ্রহের খেলোয়াড়। ওয়েবসাইট। রবিনহোর ফেরারবিনহো এখন ফেরার ফেরেই আছেন। ম্যানচেস্টার সিটিতে গেলেন দলবদলের বাজার কাঁপিয়ে। কিন্তু কম্পন মাঠে অনুভূত হলো না। ফিরে এলেন পুরোনো ঠিকানা সান্তোসে। দুই বছর আগে তাঁকে কিনে নিল এসি মিলান। গত মৌসুমে ৪০ ম্যাচে ১০ গোল করেছিলেন, এবার এখনো পর্যন্ত ১১ ম্যাচে মাত্র দুই গোল। মিলানও বেছে দিতে চায় ব্রাজিল স্ট্রাইকারকে। রবিনহো সম্ভবত আবার ফিরছেন সান্তোসে। সান্তোস খুব করে চায় তাঁকে। সমস্যা শুধু এক জায়গায়—টাকা! রবিনহোকে কেনার মতো যথেষ্ট টাকা ব্রাজিলের ক্লাবটির নেই। রবিনহো নিজেও চাইছেন অনেক বেতন। তবে সান্তোস আশাবাদী। একটা সমঝোতা নিশ্চয়ই হয়ে যাবে। ওয়েবসাইট।