অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগদানদুই ভুবনের দুই বাসিন্দা। একজন ঝড় তোলেন স্বচ্ছ নীল পানিতে। আরেকজন মাইক্রোফোনের সামনে। এমনিতে সাঁতার ও গানকে পাশাপাশি রাখা মুশকিল। কিন্তু হূদয়ের লেনাদেনা কি আর এসব মেনে চলে? টানা দুটি অলিম্পিকে ব্রেস্টস্ট্রোক ‘ডাবল’ জেতার অনন্য কীর্তি আছে কোসুকে কিতাজিমার। আর জনপ্রিয় ব্যান্ড ‘গার্ল নেক্সট ডোর’-এর কণ্ঠশিল্পী চিসা। জাপানের দুই ভুবনের দুই মহাতারকা আটকে গেছেন হূদয়ের বন্ধনে। দুই বছর ধরেই মন দেওয়া-নেওয়া। পরশু এল বাগদানের ঘোষণা। ৩০ বছর বয়সী সাঁতারু ও ২৭ বছর বয়সী গায়িকার আংটিবদলের ঘোষণা এসেছে বিবৃতিতে। বিয়ের দিনক্ষণ নিয়ে প্রশ্ন করার সুযোগই তাই মেলেনি! এএফপি।লির বলওই বল একসময় তাঁর হাত থেকে বের হতো গোলা হয়ে। কাঁপন ধরাত ব্যাটসম্যানদের বুকে, কখনো উড়িয়ে দিত স্টাম্প। সেই বলটাই এখন লাগছে মহৎ এক কাজে। ব্রেট লির অটোগ্রাফ দেওয়া একটি বল তোলা হচ্ছে নিলামে। লির কাছ থেকে পেয়ে অস্ট্রেলিয়ান দাতব্য প্রতিষ্ঠান ‘শান্তি মিশন’ নিলামে তুলছে বলটি। নিলাম থেকে পাওয়া অর্থ ব্যয় করা হবে ‘ইউনিসেফ ইন্ডিয়া’ ও বারানসিভিত্তিক ‘সরস্বতী এডুকেশন সেন্টার’-এর কাজে। আজ থেকেই শুরু অনলাইন এই নিলাম, শেষ হবে ৮ জানুয়ারি। নিলামের দর শুরু সাড়ে ২৮ হাজার রুপি থেকে। ওয়েবসাইট।