অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন ভালো নেই!তবে কি মনমেজাজ আসলেই ভালো নেই তাঁর? না হলে প্রিয়তমা ইরিনা শায়াকের জন্মদিনের উদ্যাপন কেন এত প্রাণহীন হবে! মাত্রই মেসির কাছে আরেকবার হারলেন। তাঁকে দর্শক বানিয়ে চারটি ফিফা-ব্যালন ডি’অর জিতলেন বার্সেলোনা তারকা। মুখে যা-ই বলুন, রোনালদোর জন্য এই দৃশ্য সহ্য করা সহজ নয়। হয়তো এ কারণে শায়াকের জন্মদিনটা খুব জাঁকজমকভাবে পালন করেননি। মাদ্রিদের এক রেস্তোরাঁয় দুজনকে অবশ্য নৈশভোজে দেখা গেছে। কিন্তু আর দশটা সাধারণ নৈশভোজের সঙ্গে নাকি আলাদা করা যায়নি জন্মদিন উপলক্ষে প্রেমিকার সম্মানে দেওয়া রোনালদোর বিশেষ এই নৈশভোজকে। ওয়েবসাইট। ঝামেলা সপ্তাহ!এ সপ্তাহের নাম দেওয়া যায় ‘ঝামেলা সপ্তাহ’। শেন ওয়ার্ন নিঃসন্দেহে এই প্রস্তাবে রাজি হয়ে যাবেন। বিগ ব্যাশের এক ম্যাচে মারলন স্যামুয়েলসের সঙ্গে ঝামেলায় জড়িয়ে জরিমানা গুনেছেন। নিষিদ্ধও হয়েছেন এক ম্যাচ। ওয়ার্নের ড্রাইভিং লাইসেন্সও নিষিদ্ধ হতে পারে। না, স্যামুয়েলসের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ঘটনাও অস্ট্রেলিয়ায় নয়, ঘটেছে পৃথিবীর অন্য প্রান্তে। স্কটল্যান্ডে নির্ধারিত সীমার চেয়ে অনেক জোরে গাড়ি চালিয়ে ৫০০ ইউরো জরিমানা গুনেছেন ওয়ার্ন। এ ঘটনার জন্য তো বটেই, ওয়ার্ন ক্ষমা চেয়েছেন স্যামুয়েলেস-কাণ্ডের জন্যও। আসলে প্রচণ্ড আবেগ থেকেই নাকি এমনটা করেছেন তিনি। মুখ আর গাড়ির গতি—দুটিতেই যে লাগাম পরিয়ে রাখতে হয়, ওয়ার্ন নিশ্চয়ই শিখলেন আরও একবার। ওয়েবসাইট।