অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ তেভেজশব্দটা একটু খটোমটো। কনস্ট্যাবুলারি! শব্দটার মানে ঠিকমতো নাকি বোঝেননি কার্লোস তেভেজ। কিন্তু একটা শব্দ বোঝেননি বলেই নিষেধাজ্ঞার খড়্গ নেমে আসবে? ইংরেজরা নিজেদের ভাষা নিয়ে এত রক্ষণশীল! আসলে ঘটনা অন্যখানে। ট্রাফিক আইন ভঙ্গ করেছিলেন। নির্দিষ্ট সীমার চেয়ে জোরে গাড়ি চালিয়ে আইন তো ভেঙেছেনই, যুক্তরাজ্যের জন্য তাঁর নাকি ড্রাইভিং লাইসেন্সও নেই। আর্জেন্টিনারটি দিয়েই কাজ চালাচ্ছিলেন। এই জোড়া অপরাধে পুলিশ দপ্তর থেকে ম্যানচেস্টার সিটি স্ট্রাইকারকে কয়েকটি চিঠি দেওয়া হয়েছিল। সেই চিঠিগুলোর জবাব দেননি বলে ছয় মাসের জন্য তাঁর গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সাত বছর ধরে ইংল্যান্ডে থাকা তেভেজের আইনজীবীর দাবি, ‘কনস্ট্যাবুলারি’ মানে যে আসলে ‘পুলিশ’, সেটাই নাকি বোাঝেননি তিনি! রয়টার্স।খোঁচাহোসে মরিনহো আঙুল দিয়ে খোঁচা দিয়েছিলেন টিটো ভিলানোভার চোখে। বছর খানেক পরে হলেও তাঁকে একটা মোক্ষম খোঁচা দিলেন বার্সেলোনার কোচ। তবে আঙুল দিয়ে নয়, ভিলানোভা রিয়াল মাদ্রিদ কোচকে খোঁচাটা দিলেন মুখে। আর চোখে নয়, আঘাতটা মরিনহোর মনোজগতে। লিগে বার্সেলোনার চেয়ে ১৮ পয়েন্ট পিছিয়ে পড়েছে রিয়াল। তার পরও মরিনহোর চাকরিটা আছে। বার্সা কোচ বলছেন, বার্সেলোনা ১৮ পয়েন্টে পিছিয়ে পড়লে হয়তো চাকরি থেকেই তিনি বরখাস্ত হতেন। ‘যদি পরিস্থিতিটা বিপরীত হতো, আমি হয়তো এখানে ওই প্রশ্নের উত্তর দিতে পারতাম না’—বলেছেন ভিলানোভা। যদিও বলছেন, লিগ এখনো শেষ নয়। রিয়ালের ফিরে আসার আর তাদের পিছিয়ে পড়ার আশঙ্কা আছেই। এএফপি।