অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনার ‘মাশুল’দু-দুটি সোনা জিতে ব্রিটেনের নতুন সাইক্লিং তারকা খেতাব পেয়ে গেছেন। তবে এ দুটি সোনা লরা ট্রটের টাকাও খসিয়ে দিচ্ছে ভালোই। সোনা জেতার ‘মাশুল’ দিতে হবে এখন ব্রিটিশ সুন্দরীকে! যদিও টাকা দিয়ে কেনা সম্পদটা ঘরেই থাকবে। প্রতিশ্রুতি মতো ২০ বছর বয়সী সাইক্লিস্ট একটা গাড়ি কিনে দিচ্ছেন ছোট বোনকে। আদরের বোনকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, দুই ইভেন্টে সোনা জিতলে গাড়ি কিনে দেবেন। জিতেছেনও। এবার প্রতিজ্ঞা রক্ষার পালা। পরশু ভেলোড্রামে সোনা জয়ের পরই ট্রটের রসিকতা, ‘প্রতিশ্রুতি দিয়েছিলাম, একটা গাড়ি কিনে দেব, যদি আমি দুটোই জিতি। আমার প্রাইজমানিটা যাচ্ছে।’ এএফপি।বোল্টকে আমন্ত্রণফুটবলের কারিকুরি জানার দরকার নেই। গতি যা আছে তাতেই চলবে। বল পায়ে ছুটলে উসাইন বোল্টকে ধরার সাধ্যি কার! বোল্ট ম্যানচেস্টার ইউনাইটেডে আসতে চান শুনে তাই লাফিয়ে উঠেছেন রিও ফার্ডিনান্ড। স্প্রিন্টে তো চ্যালেঞ্জ আর কিছু বাকি নেই। অলিম্পিক ১০০ মিটার জয়ের পর বোল্ট তাই বলেছিলেন, এবার ট্রায়াল দিতে চান ইউনাইটেডে। এটা শুনে বোল্টকে ফার্ডিনান্ডের টুইট, ‘সত্যিই ট্রায়াল দিতে চাইলে আওয়াজ দিয়ো, বসের (ফার্গুসন) সঙ্গে আমি কথা বলব!’ মজাটা বুঝে ইউনাইটেড ডিফেন্ডারকে বোল্টের টুইট, ‘ঠিক আছে, তাহলে অলিম্পিকের পর দেখা হবে!’ ওয়েবসাইট।বাজিতে হেরেক্রীড়ামন্ত্রী তিনি অস্ট্রেলিয়ার। কিন্তু কিছুদিনের মধ্যেই তাঁকে দেখা যাবে ব্রিটিশ জার্সি পরে অলিম্পিক চত্বরে ঘোরাফেরা করতে। এমন নয়, কেট লুন্ডির মনে ব্রিটিশ-প্রেম আছে। আসলে এটা তিনি করবেন বাধ্য হয়েই। অলিম্পিক শুরুর আগে ব্রিটিশ ক্রীড়ামন্ত্রীর সঙ্গে লুন্ডি বাজি ধরেছিলেন, এবার ব্রিটেনের চেয়ে অস্ট্রেলিয়াই জিতবে বেশি সোনা। অলিম্পিক যখন সমাপ্তিরেখা থেকে পাঁচ দিনের দূরত্বে, পদক তালিকায় ব্রিটেন তিনে, অস্ট্রেলিয়া সেই ১২-তে। লুন্ডি বুঝে গেছেন, ব্রিটেনকে পেরিয়ে যাওয়া আর সম্ভব হবে না। তাই শিগগিরই টিম ব্রিটেনের জার্সি পরার প্রতিশ্রুতি দিয়েছেন চ্যানেল ফোরকে দেওয়া সাক্ষাৎকারে। এএফপি।