অন্য কলাম
টাইসনের ভিসাঅর্ধেক জয় পেলেন মাইক টাইসন। অবশেষে যুক্তরাষ্ট্রের সাবেক হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়নকে ভিসা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। ফলে অস্ট্রেলিয়ায় তরুণদের জন্য প্রণোদনামূলক বক্তৃতা দিয়ে বেড়াতে আর কোনো বাধাই রইল না তাঁর। এতে টাইসন কতটা খুশি জানা যায়নি। তবে সফরের আয়োজক মার্কসন স্পার্কসের প্রধান নির্বাহী ম্যাক্স মার্কসন রীতিমতো রোমাঞ্চিত। জেল খাটা লোকদের ভিসা দেওয়ার ব্যাপারে কড়াকড়ি আছে। প্রথমে আয়োজকেরা স্পনসর পর্যন্ত বাতিল করে দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ভিসা মিলল। ধর্ষণ মামলায় তিন বছর জেল খাটা টাইসনের যাওয়ার কথা ছিল নিউজিল্যান্ডেও। কিন্তু নিউজিল্যান্ডের কাছে তাঁর কুখ্যাতি এতটাই যে সে দেশের সরকার তাঁকে ভিসা দেয়নি। রয়টার্স।ফেদেরারের স্বস্তিঅনুশীলনে যেতে হচ্ছে কালো রোদচশমা ও কালো স্যুট পরা ১২ জন নিরাপত্তারক্ষী পরিবেষ্টিত হয়ে। হোটেলের বাইরে যাওয়া মানা। নিজের মনের মধ্যেও সব সময় শঙ্কা ছিল। সাংহাই মাস্টার্সে খেলতে গিয়ে যেন দম বন্ধ হয়ে আসছিল রজার ফেদেরারের। অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন টেনিস গ্রেট। তাঁকে মৃত্যুর হুমকি দেওয়া ‘অনলাইন ঘাতক’ ক্ষমা চেয়েছেন। ৬ অক্টোবর একটি ওয়েবসাইটে ফেদেরারকে হত্যার হুমকি দিয়েছিলেন ‘ব্লু ক্যাট পলিথেস্টিক রিলিজিয়ন ফাউন্ডার ০৭’ নামধারী একজন। ওই ওয়েবসাইটে আবার ক্ষমা চাওয়ার খবর দিয়েছেন ওই ব্যক্তি। তবে লোকটি কে, সেটা বের করতে পারেনি পুলিশ। এএফপি।স্বভাবস্বভাব বদলায় না। রিস্তো স্টয়চকোভের স্বভাবও বদলায়নি। এই সেদিনই যেমন এক সাংবাদিককে ঘুষি মেরে বসেছেন বুলগেরিয়ার সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়। অবশ্য মজাটাও এখন টের পাচ্ছেন। শিকাগো পুলিশের তদন্তের মুখে জেরবার সাবেক বার্সেলোনা তারকা। গত সোমবার শিকাগো ফায়ার ফুটবল ক্লাবের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ছিল শিকাগোর ঐতিহাসিক জাদুঘরে। সেখানেই স্টয়চকোভ তাঁকে ঘুষি মেরেছেন বলে অভিযোগ করেন যুক্তরাষ্ট্রভিত্তিক পত্রিকা বুলগেরিয়া নাউ-এর মালিক মোমচিলোভ। স্টয়চকোভ অপকর্ম কম করেননি। ২০০৮ সালে বার্সেলোনার এক রেস্তোরাঁয় বুলগেরিয়ার এক ফটোগ্রাফারকে আক্রমণ করেছিলেন। ২০০৩ সালে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পা ভেঙে আদালতেও ছুটোছুটি করেছেন ২০০৬ সালে। রয়টার্স।