অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাটির মানুষ‘তারকা’ মানেই তো যারা আকাশের দূরত্বে থাকে। সাধারণ্যের ধরাছোঁয়ার বাইরে। কিন্তু বিশ্বের ছয় নম্বর টেনিস খেলোয়াড় নিকোলাই ডেভিডেঙ্কোর কথা শুনে মনে হচ্ছে, তারকা-প্রথায় তিনি বিশ্বাসই করেন না। আর দশজনের মতো দিব্যি ঘুরে বেড়াচ্ছেন মেলবোর্নে। হুট করে ঢুকে পড়ছেন কোনো রেস্তোরাঁ কিংবা দোকানে। তাঁর এক কথা, ‘আমি তো আর প্যারিস হিলটন নই। আমি ওভাবে থাকতে পছন্দ করি না। আমি নাদাল কিংবা ফেদেরারের মতো হতে চাই না। এদের কখনোই আপনি নাশতার টেবিলে দেখবেন না। এরা ঘরেই থাকে, সেখানে বসেই খাবার খায়। আমার কাছে বরং নিচে নেমে গিয়ে নাশতা করা কিংবা রাতের খাবারটা বাইরে কোথাও গিয়ে খেতে ভালো লাগে। বিখ্যাত ব্যাপারটা আমার ধাতে সয় না।’ ওয়েবসাইট।ধার দিনবিপদে-আপদে পড়লে প্রতিষ্ঠানের মালিকের কাছে হাত পাততেই পারেন কোনো কর্মী। কিন্তু ঘটেছে ঠিক উল্টোটাই। মালিকই হাত পেতেছেন সাহায্যের আশায়! ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক ম্যালকম গ্লেজার ক্লাবের খেলোয়াড়দের কাছে ধার চেয়েছেন। অর্থনৈতিক মন্দা গ্লেজারকে ভালোই ধসিয়ে দিয়ে গেছে দেখা যাচ্ছে। না হলে রীতিমতো ছাপার অক্ষরে প্রসপেক্টাস বানিয়ে কেন চাওয়া হবে সাহায্য? বিশাল অঙ্কের দেনা মেটাতে বন্ডের মাধ্যমে ৫০০ মিলিয়ন পাউন্ড সংগ্রহের পরিকল্পনা করেছেন গ্লেজার। এ নিয়ে খেলোয়াড়েরা পড়েছেন বিপাকে। ‘খেলোয়াড়েরা বুঝে উঠতে পারছে না তাদের কী করা উচিত। যিনি তাদের বেতন দেন, সেই তিনিই আবেদন করেছেন, কিছুটা টাকা তাঁকে দেওয়া যায় কি না!’—বিস্মিত মন্তব্যটা ম্যানইউয়ের এক সূত্রের। ওয়েবসাইট।হাইতির পাশেহাইতির ভূমিকম্প নাড়া দিয়ে গেছে জিনেদিন জিদান আর কাকার হূদয়েও। এক মুঠো খাবারের জন্য হাহাকার করছে লাখ লাখ মানুষ। রিয়াল মাদ্রিদের সাবেক আর বর্তমান দুই প্লে-মেকার তাই এক হচ্ছেন। হাইতির ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য প্রীতি ম্যাচ খেলবেন জিদান-কাকা। দুই সময়ের দুই সেরা মিডফিল্ডারকে একসঙ্গে দেখা যাবে ২৫ জানুয়ারি, পর্তুগালের লিসবনে অনুষ্ঠেয় প্রীতি ম্যাচে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আয়োজন ‘দারিদ্র্যের বিরুদ্ধে ম্যাচ’ এবার হতে যাচ্ছে বিধ্বস্ত হাইতির জন্য তহবিল গড়ে তুলতে। ইউএনডিপির সঙ্গে হাত মিলিয়েছে লিসবনের ক্লাব বেনফিকা। তাদের মাঠেই হবে ম্যাচটি। কাকারা খেলবেন বেনফিকা অলস্টার একাদশের বিপক্ষে। ওয়েবসাইট।