অন্য কলাম
গোপন কথাটিভাবুন তো একবার, বাকিংহাম প্রাসাদে বসে গোপন মিশনের আগে ব্রিফ করছেন রানি এলিজাবেথ। তাও আবার কিংবদন্তি ব্রিটিশ এজেন্ট জেমস বন্ডকে। লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে বড় চমক ছিল এই সাড়ে চার মিনিটের চলচ্চিত্র। তবে সাধারণ মানুষজনের চেয়ে রাজপরিবারের সদস্যরাই বিস্ময়ের ধাক্কাটা বেশি খেয়েছিলেন। এই গোটা ব্যাপারটা যে তাদের একেবারেই অগোচরে হয়েছিল! নিজের আত্মজীবনীতে লন্ডন অলিম্পিকের প্রধান সূত্রধর সেবাস্টিয়ান কো জানিয়েছেন এমনটাই। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ভূমিকা ছিল রানিকে রাজি করাতে। রানির পাঠকক্ষে শ্যুটিং করা হয়েছিল কঠোর গোপনীয়তা বজায় রেখে। উদ্বোধনী অনুষ্ঠানে অভিনেত্রী মাকে দেখে কোর পাশে বসা যুবরাজ চার্লসের মুখ তাই হাঁ হয়ে গিয়েছিল। ওয়েবসাইট। ফেল্প্স ফিরছেন!২০১৬ রিও অলিম্পিক অবশ্যই একটা শূন্যতার হাহাকার তুলবে। মাইকেল ফেল্প্সই যে থাকবেন না। ২৭ বছর বয়সেই সাঁতারকে বিদায় জানিয়েছেন নিজেকে এরই মধ্যে কিংবদন্তির আসনে প্রতিষ্ঠা করা ফেল্প্স। অনেকেই মনে করেন, ফেল্প্স আরেকটি অলিম্পিকে থাকতেই পারতেন। তাঁদের মধ্যে আছেন খোদ তাঁর মাও। ব্রাজিলের রাজধানীতে এক সফরে এসে ফেল্প্স জানিয়েছেন, পরের অলিম্পিকে ফিরতেও পারেন। অবশ্য সাঁতারু নয়, গলফার হিসেবে! কিন্তু নিজেই একটা শর্ত দিচ্ছেন। এই তিন বছরের মধ্যে হয়ে উঠতে হবে অবিশ্বাস্য এক গলফার। সেটা হওয়ার সম্ভাবনা যেমন ক্ষীণ, তেমনি ক্ষীণ অলিম্পিকে তাঁকে আবার দেখার আশাও। ওয়েবসাইট। এ কী কথা!২০১৪ বিশ্বকাপ নিজেদের বাড়ির উঠোনে। ষষ্ঠবারের মতো ট্রফিটা ঘরে তোলার স্বপ্ন দেখতেই পারে ব্রাজিল। কিন্তু জোয়াও হ্যাভেলাঞ্জের ভবিষ্যদ্বাণী, ২০১৪ বিশ্বকাপ ব্রাজিলের জন্য একেবারে জঘন্য হবে! ফিফার সাবেক প্রধান হুট করে নিজের দেশের অমঙ্গল কামনা করছেন! ঘটনা কী? ‘ঘটনা’ হলো, আরও অনেকের মতো কোচ হিসেবে মানো মেনেজেসকে পছন্দ হচ্ছে না ১৯৭৪ থেকে ১৯৯৮ পর্যন্ত ফিফা প্রধানের দায়িত্ব পালন করা হ্যাভেলাঞ্জের। মেনেজেস থাকলে কোনোভাবেই ব্রাজিল সফল হবে না বলে তিনি নিশ্চিত। সমাধান দেখছেন একটাই—২০০২ বিশ্বকাপজয়ী কোচ লুই ফেলিপে স্কলারিকে ফিরিয়ে আনা। ওয়েবসাইট।