অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝড়সত্যি সত্যিই ঝড় আঘাত হানল ইউএস ওপেনে! না আইজ্যাক নয়, এই ঝড়ের নাম টর্নেডো ব্ল্যাক। অদ্ভুত এই নামের এক ১৪ বছর বয়সী মেয়ে খেলছে বালিকা এককে। নামের সঙ্গে মিল রেখে ঝোড়ো একটা জয়ও তুলে নিয়েছে গত সোমবার। এত কিছু থাকতে তার নাম টর্নেডো রাখা হলো কেন? প্রথমে নাম ছিল অ্যালিসিয়া ব্ল্যাক। কিন্তু দুই বছর বয়সেই ঝড়ের বেগে টেনিস বল মারতে পারায় ভালোবেসে এই নাম। পরে অ্যালিসিয়া নামটিই হারিয়ে গেছে। তার এক বোনও আছে টেনিস খেলোয়াড়। নাম? টায়রা হারিকেন! এএফপি।পদকে মুক্তিঅলিম্পিক পদক জয় কারও কাছে স্বপ্ন, কারও কাছে গৌরব, কারও কাছে আনন্দ...আর কারও কাছে অভাবমোচনের উপায়! লন্ডনে চলমান প্যারালিম্পিকে হাই জাম্পে রুপা জিতেছেন নাগারাজেগোওদা হোসানাগারা গিরিশা। ২৪ বছর বয়সী এই তরুণের এই কীর্তির পর এরই মধ্যে ভারতের বিভিন্ন জায়গা থেকে আসছে অর্থ পুরস্কারের ঘোষণা। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয় তাঁকে দেবে ৩০ লাখ রুপি। ভারতের প্যারালিম্পিক কমিটিও ১০ লাখ রুপি দেওয়ার ঘোষণা দিয়েছে। এই টাকা দিয়ে শ্রমিক পিতার ঋণ শোধ করবেন গিরিশা। বোনের বিয়ে আর বাড়ি বানাতে গিয়ে তাঁর বাবা সাড়ে তিন লাখ রুপি ঋণ করেছিলেন। সেটা শোধের একটা হিল্লে হয়ে গেল। এএফপি। পর্যটনে লিব্রেট লি ভারতে ব্যাপক জনপ্রিয়। ভারত যেন তাঁর দ্বিতীয় বাড়ি। অস্ট্রেলিয়ান এই ক্রিকেটারের জনপ্রিয়তাকে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে অস্ট্রেলিয়ার পর্যটন বিভাগ। ভারতে অস্ট্রেলিয়ার পর্যটনশিল্পের প্রসারের কাজ। অস্ট্রেলিয়ার পর্যটন বিভাগ লিকে বানিয়েছে ‘ফ্রেন্ডস অব অস্ট্রেলিয়া’। পর্যটন প্রসারের অংশ হিসেবে গতকালই ভারতের ৭০ জন ট্রাভেল এজেন্টকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তাঁর স্বাগত জানানোর কথা ছিল। এই পর্যটন ব্যবসায়ীরা এখানেই শুরু হওয়া ছয় দিনব্যাপী ‘ইন্ডিয়া মেগা ফ্যামিলি অ্যান্ড ওয়ার্কশপে’ অংশ নিচ্ছেন। অস্ট্রেলিয়ার বিভিন্ন পর্যটনকেন্দ্রও ঘুরে দেখবেন তাঁরা। ওয়েবসাইট।