অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপায়সেরেনা উইলিয়ামসকে থামানোর উপায় কী? প্রতিদ্বন্দ্বীদের আকাশ-পাতাল ভাবতে হবে না। থামানোর উপায়টা বাতলে দিয়েছেন স্বয়ং সেরেনাই! একা আছেন বলেই নাকি কোর্টে এমন অপ্রতিরোধ্য রূপ, ‘যখন আমি কোনো সম্পর্কে থাকি, তখন ভালোই থাকি। ভালোও খেলি। কিন্তু যখন সিঙ্গেল হয়ে পড়ি, তখন প্রচণ্ড রেগে থাকি এবং আরও ভালো করি!’ হিপহপ গায়ক ও অভিনেতা কমনের সঙ্গে ছাড়াছাড়ির পর বেশ কিছুদিন ধরেই একা সেরেনা। উইম্বলডন, অলিম্পিক ও ইউএস ওপেনের ‘ট্রিপল’ জয় হয়তো এ কারণেই! অনুশীলন, ভিডিও বিশ্লেষণ এসব রেখে শারাপোভা-আজারেঙ্কারা এবার নেমে পড়তে পারেন অভিযানে, মিশন—‘সেরেনার জন্য বয়ফ্রেন্ড খুঁজে বের করা!’ ওয়েবসাইট।মারের কিম‘ফ্রেড পেরির পর কে?’—পৌনে শতাব্দী ধরে চলে আসা প্রশ্নটার জবাব দিয়েছেন। অ্যান্ডি মারে এবার নিজেই করতে যাচ্ছেন একটি প্রশ্ন। শিগগিরই বান্ধবী কিম সিয়ার্সকে বলতে যাচ্ছেন, ‘উইল ইউ ম্যারি মি?’ সম্পর্কের প্রতি দারুণ বিশ্বস্ত দুজনই, একসঙ্গে আছেন সাত বছর ধরে। মারের আজকের অবস্থানের জন্য কিমের অবদানও কম নয়। মারের সঙ্গে কাজ করা ক্রীড়া মনোবিদ রবার্তো ফরজোনি জানাচ্ছেন, টানা ব্যর্থতার দিনগুলোতে মারেকে নিরন্তর অনুপ্রেরণা জুগিয়ে গেছেন কিম। মারের মা জুডিও মুগ্ধ, ছেলের জীবনের সেরা প্রাপ্তি মনে করেন কিমকে। এখন মারের সুসময়, সম্পর্কটাকে আনুষ্ঠানিক রূপ দেওয়ার আদর্শ সময় তো এখনই! ওয়েবসাইট।নকিং মেশিন!ক্রিকেটার মাত্রই জানেন ব্যাট ‘নক করা’ বা খেলার জন্য প্রস্তুত করা কত ঝামেলার একটা কাজ। নতুন ব্যাট কিনে হাতুড়ি বা পুরোনো বল দিয়ে পেটাতে হয় ঘণ্টার পর ঘণ্টা। অত্যাধুনিক প্রযুক্তির এই যুগে ক্রিকেট বদলে গেলেও নক করায় চলে আসছে প্রাচীন পদ্ধতিই। অবশেষে মুক্তি মিলছে এই যন্ত্রণা থেকে। বেঙ্গালুরুভিত্তিক একটি ব্যাট প্রস্তুতকারক কোম্পানি উদ্ভাবন করেছে এমন এক যন্ত্র, যা ব্যাট নক করে দেবে ২৫ মিনিটে! পদ্ধতি জটিল নয়, যন্ত্রটির মাধ্যমে একটি বল ২৫ মিনিটে চার হাজারবার গুঁতো দেবে ব্যাটকে। ব্যস, প্রস্তুত ব্যাট! ওয়েবসাইট।