অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দোলাচলমহা সমস্যায় পড়েছেন উইলফ্রায়েড জোহা। আইভরি কোস্ট, না ইংল্যান্ডকে বাছবেন বুঝে উঠতে পারছেন না ২০ বছর বয়সী উইঙ্গার। দুই দেশের হয়েই তাঁর খেলার সুযোগ আছে। জন্ম আইভরি কোস্টে। চার বছর বয়স থেকে ইংল্যান্ডে বেড়ে ওঠা। এখন দ্বিধায় পড়েছেন ইংল্যান্ড দলে ডাক পাওয়ায়। হয়তো গতকাল ইংল্যান্ডের হয়ে সুইডেনের বিপক্ষে প্রীতি ম্যাচটি খেলেছেনও। ম্যাচটি যেহেতু ফিফা অনুমোদিত প্রতিযোগিতামূলক নয়, তাই খেলতে সমস্যা নেই। কিন্তু স্থায়ীভাবে কোন দল বাছবেন? দ্রগবা-কালুর কথা শুনলে অবশ্য সমস্যা থাকে না। তাঁদের কথা, জোহার জন্মভূমি আইভরি কোস্টের হয়েই খেলা উচিত। কিন্তু জোহা সম্ভাবনা দেখছেন ‘৫০-৫০।’ রয়টার্স।কোচ বাইচুংদলকে খাদের কিনারা থেকে টেনে তোলার চ্যালেঞ্জটা নিতে জানেন বাইচুং ভুটিয়া। তা জানেন। কিন্তু ভারতের সাবেক স্ট্রাইকার এবার চ্যালেঞ্জটা নিচ্ছেন একটু অন্যভাবে। মাঠ নয়, তিনি এখন মাঠের বাইরে। ইউনাইটেড সিকিম ফুটবল ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করেছিলেন। গত মঙ্গলবার হুট করেই কাঁধে তুলে নিলেন কোচের দায়িত্ব। সেদিন ইউনাইটেড এসসি ১০-১ গোলে হারার পরই দলকে অকূল পাথারে ফেলে পদত্যাগ করেন প্রধান কোচ ফিলিপ ডি রাইডার। উদ্ধারকর্তা হিসেবে বাইচুংও বুক চিতিয়ে দাঁড়িয়েছেন, ‘উপযুক্ত কোচ খুঁজে না পাওয়া পর্যন্ত আমি ক্লাবের কোচের দায়িত্বটা পালন করার সিদ্ধান্ত নিয়েছি।’ ওয়েবসাইট।জিজুর জন্য...জিনেদিন জিদানকে কী করে ভোলে ব্রাজিলিয়ানরা? ১৯৯৮ বিশ্বকাপে জিদানের ২ গোলেই সর্বনাশ হয়েছিল ব্রাজিলের। ফাইনালে ব্রাজিলকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। ফরাসিদের সেই প্রিয় জিজু আসছেন ব্রাজিলে। আগামী ১৯ ডিসেম্বর আসছেন একটি চ্যারিটি ম্যাচ খেলতে। ‘দারিদ্র্যের বিরুদ্ধে’ সেই ম্যাচে খেলবেন সাবেক ব্রাজিল তারকা রোনালদোও। দ্য ফেনোমেননের কাছে ’৯৮ ফাইনালের স্মৃতি এখনো তাজা। ওই দুঃসহ স্মৃতিই দর্শকদের জিদানকে না দুয়ো দিতে উসকে দেয়, এই ভয় থেকেই রোনালদো সবার কাছে আহ্বান জানিয়েছেন জিদানকে শ্রদ্ধা জানাতে। ফুটবলপ্রেমী ব্রাজিল কেন একজন শিল্পী ফুটবলারকে শ্রদ্ধা করবে না? ওয়েবসাইট।