অন্য কলাম
জনপ্রিয়তা!চট্টগ্রাম থেকে প্রতিনিধি ‘ভুয়া’ শব্দটি কি হিন্দিতেও আছে? থাকলে রবি শাস্ত্রীর শব্দটার মানে বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। ড্রেসিংরুম থেকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাওয়ার সময় এবং শাস্ত্রীর সঙ্গে কথা বলার সময় পাশের গ্যালারি থেকে ‘শেবাগ ভুয়া, ভুয়া’ বলে সমানে চেঁচিয়ে যাচ্ছিলেন হাজারখানেক দর্শক। অথচ এই চিত্কার শুনে শাস্ত্রী শেবাগকে বললেন, ‘আপনি তো দেখি এখানে ভীষণ জনপ্রিয়!’ হয়তো বুঝেও না বোঝার ভান করছিলেন বা সামাল দেওয়ার চেষ্টা করছিলেন পরিস্থিতি। তবে সত্যিই না বুঝে থাকলে জনপ্রিয়তা কাকে বলে শাস্ত্রীর বুঝে যাওয়ার কথা শচীন টেন্ডুলকার পুরস্কার নেওয়ার সময়। ১৩ হাজার রানের সম্মাননা আর ম্যাচসেরার পুরস্কার নেওয়ার সময় দুবারই স্বতঃস্ফূর্ত তালি দিয়ে, নাম ধরে চিত্কার করে গেছেন দর্শকেরা।মুগ্ধ ম্যারাডোনাদক্ষিণ আফ্রিকার লোয়ে মাধ্যমিক বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীদের জন্য এ ছিল স্বপ্নপূরণের একদিন। বইয়ের পাতায়, খবরের কাগজে কিংবা টিভিতে এত দিন যে মানুষটাকে দেখে এসেছে তারা, শুনেছে ফুটবল মাঠে তাঁর অবিশ্বাস্য সব কীর্তির কথা; সেই জলজ্যান্ত ডিয়েগো ম্যারাডোনা এসে গেল তাদের হাতছোঁয়া দূরত্বে। অতিসৌভাগ্যবানরা পেল ম্যারাডোনার আলিঙ্গনও। দক্ষিণ আফ্রিকা সফররত ম্যারাডোনা পরশু এসেছিলেন সুবিধাবঞ্চিত শিশুদের এই স্কুলে। ম্যারাডোনাকে কাছে পেয়ে শিক্ষার্থীরা তো বটেই, অভিভাবকেরাও আনন্দে আত্মহারা। আর ম্যারাডোনাও জানালেন, এই সফরে দক্ষিণ আফ্রিকানদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছে, ভুলবেন না কোনো দিনই। জানিয়েছেন, আগামী বিশ্বকাপের সময় তাঁর দলের প্রতিও এমন ভালোবাসা চান এদের কাছ থেকে। ওয়েবসাইট।বঞ্চিত স্বাদপিতৃত্বের স্বাদ পৃথিবীর সব পুরুষের জন্য এক অপার্থিব আনন্দের। কিন্তু টেনিস খেলোয়াড়ের জন্য আনন্দের পাশাপাশি বাবা হওয়াটা যেন একটা অপয়া চক্রও। এখন পর্যন্ত মাত্র আটজন খেলোয়াড় বাবা হওয়ার পর গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছেন। তাঁদের মধ্যে কেবল জিমি কনোর্সই জিতেছেন একাধিক শিরোপা। রজার ফেদেরারও কিন্তু যমজ কন্যার বাবা হওয়ার পর হেরে গেছেন গত ইউএস ওপেনে। এই তথ্য বোধ হয় পৌঁছে গেছে নিকোলাই ডেভিডেঙ্কোর স্ত্রী ইরিনার কাছেও। ফেদেরারের দেখাদেখি ডেভিডেঙ্কোর সাধ জেগেছে বাবা হওয়ার। কিন্তু ইরিনা তাতে রাজি নন! ‘সত্যি বলছি, আমি বাচ্চা নিতে চাই। ফেদেরারের তো দুটো বাচ্চা আছে, হিউয়িটেরও। কিন্তু আমার স্ত্রী চায় না। ও ভয় পায়, বাচ্চা নিলে হয়তো আমি টেনিসে হারতে শুরু করব’—বলেছেন ডেভিডেঙ্কো। ওয়েবসাইট।