অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএলের কল্যাণে মুম্বাই এখন টি-শার্টের শহর। শপিংমল থেকে শুরু করে রাস্তায়, ফুটপাতে সর্বত্রই এখন টি-শার্ট বিক্রি হচ্ছে দেদার। কোনোটা কলকাতা নাইট রাইডার্সের, কোনোটা মুম্বাই ইন্ডিয়ানসের। সব দলেরই আছে। কোনো টি-শার্টে শাহরুখ-সৌরভ। কোনোটিতে আবার প্রীতি জিনতা-যুবরাজ সিং। ভারতীয় মুদ্রায় তিন শ থেকে তিন হাজার টাকা পর্যন্ত এগুলোর দাম। ক্রেতা সবই যুবক-যুবতী। তবে সবচেয়ে বিক্রি হচ্ছে শচীন টেন্ডুলকার আর শাহরুখ খানের মুখ আঁকা টি-শার্টই। আইপিএলের পাল্লায় পড়ে অনেকে সেলুনে গিয়ে টেন্ডুলকার কিংবা যুবরাজ বা মালিঙ্গা বা শেন ওয়ার্নের আদলে চুল কাটতেও শুরু করেছে।কোনো মন্তব্য নয়ওয়েলিংটন টেস্টে নিশ্চয়ই অনেক বাউন্সার সামলাতে হবে মাইকেল ক্লার্ককে। নেটে না নেমেই কিন্তু এর এক পশলা অনুশীলন হয়ে গেল অস্ট্রেলিয়ার সহ-অধিনায়কের। লারা বিঙ্গলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে কালই ওয়েলিংটন পৌঁছেছেন ক্লার্ক। বিমানবন্দর থেকে বেরোতেই তাঁর দিকে ছুটে গেল প্রশ্নের বাণ। কিন্তু শক্তভাবে সামলালেন সব। অধিনায়ক রিকি পন্টিং ঠিকই বলেছেন—মাইকেল ক্লার্কের মনটা খুব শক্ত। আর নইলে কি এত এত প্রশ্নের পরও কোনো উত্তর না দিয়ে থাকতে পারতেন? লারা বিঙ্গলের সঙ্গে তাঁর বিচ্ছেদ নিয়ে জনা বিশেক সাংবাদিকের কাছ থেকে না হলেও গোটা চল্লিশেক প্রশ্ন ছুটে গিয়েছিল তাঁর দিকে। সবগুলোকে তিনি ডাক করলেন ‘নো কমেন্ট’ বলে। ওয়েবসাইট। চীনা শঙ্কাঠগ বাছতে গাঁ উজাড়—চীনের ফুটবলে এই অবস্থা হওয়ারই শঙ্কা জেগেছে। সম্প্রতি চীনের ফুটবলে যে ম্যাচ পাতানোর ‘ক্যানসার’ ধরা পড়েছে, তা থেকে মুক্ত হতে চায় তারা। নতুন নিয়োগ পাওয়া চীনের ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান উই দি ঘোষণা করেছেন, ঘৃণ্য এই অপরাধের সঙ্গে জড়িত দলগুলোকে প্রথম বিভাগ লিগ থেকে বাদ দেওয়া হবে। চীনের সংবাদমাধ্যমের ধারণা, এমন করতে গেলে ছাঁটাইয়ের সংখ্যা এত বেশি হয়ে যাবে যে, লিগ চালানোর মতো দলই পাওয়া যাবে না! এএফপি।