অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঙ্গী বদলানোটাকে নেশা বানিয়ে ফেলেছেন লিয়েন্ডার পেজ। আর এই নেশাটা শচীন টেন্ডুলকারের স্বদেশিকে দিচ্ছে অন্য রকম এক সেঞ্চুরির হাতছানি। আর মাত্র পাঁচজন নতুন সঙ্গী চাই তাঁর। তাহলেই পুরুষ দ্বৈতে ‘সেঞ্চুরি জুটি’র কীর্তি গড়ে ফেলবেন পেজ। কদিন আগে ইউএস ওপেনে দ্বৈত শিরোপা জিতেছেন চেক প্রজাতন্ত্রের রাদেক স্টেপানেককে সঙ্গে নিয়ে। গতকাল থাইল্যান্ড ওপেনে পেজ নামলেন ড্যানিয়েল ব্রাক্কিয়ালিকে সঙ্গী করে। ৩৫ বছর বয়সী ইতালিয়ান পুরুষ দ্বৈতে পেজের ৯৫তম সঙ্গী! এই ৯৫ জনের ১৩ জন ভারতীয়। মিশ্র দ্বৈতের সঙ্গী ধরলে তো পেজ ‘সেঞ্চুরি’ করে ফেলেছেন কবেই! ওয়েবসাইট।