অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিরছেন টাইসনক্রীড়াবিশ্বে এই সপ্তাহটা ছিল সাবেক তারকাদের প্রত্যাবর্তনের। মাইকেল শুমাখার ফিরছেন। ফিরলেন মারিয়ন জোন্স। মাইক টাইসনও বা বাদ থাকেন কেন? ফিরছেন তিনিও। না, ‘আয়রন মাইক’কে আবার বক্সিং রিংয়ে দেখা যাবে না। তিনি ফিরছেন নতুন ভূমিকায়। রিয়ালিটি টিভি অনুষ্ঠানের তারকা হিসেবে। ‘টেক অন টাইসন’ নামের ওই অনুষ্ঠানে সাবেক বক্সিং তারকা হাজির হবেন তাঁর পোষা পায়রা নিয়ে। নিউইয়র্কে পায়রা পোষেন যাঁরা, তাঁদের সঙ্গে টাইসনের পায়রাগুলো নামবে রেসে। ‘অ্যানিমেল প্লানেট’ চ্যানেলে আগামী বছরের শুরুর দিকে এই অনুষ্ঠান প্রচার হওয়ার কথা। ‘আমি লড়াই করা বাদ দিয়েছি। কিন্তু পায়রা পোষা ছাড়িনি। এটাই আমার প্রথম ভালোবাসা’—বলেছেন টাইসন। ওয়েবসাইট।অন্য ফেল্প্সমাইকেল ফেল্প্স মানেই ঝড়! পুলে কিংবা পুলের বাইরে। বিভিন্ন পার্টিতে গিয়ে ঝড় তুলে হেনস্থাও কম হননি। পুলের মতো পার্টিতেও উন্মত্ত হয়ে স্পনসর সমস্যায় পড়েছেন। কোচের সঙ্গে সমস্যা হয়েছে, হারিয়েছেন সমর্থকদের ভালোবাসাও। ন্যাড়া বেলতলায় আর কবার যায়? তাই তো গত সপ্তাহে জে-জেডসের পার্টিতে ফেল্প্স দেখা দিলেন অন্য রূপে। শান্ত-সৌম্য ফেল্প্স একটা হ্যাট মাথায় দিয়ে ঘুরে বেড়ালেন সারাক্ষণ। ভক্তদের যারা ছবি তুলতে চেয়েছে তাঁর সঙ্গে, পূরণ করেছেন তাদের ইচ্ছা। সুরাপানেও ছিলেন পরিমিত। লোকেরা তো এই বদলে যাওয়া ফেল্প্সকে দেখে যারপরনাই অবাক। ওয়েবসাইট।কোলের অনুরোধবউয়ের অভিমান ভাঙতে কত কিছুই না করতে হয়। কেউ গয়নাগাটি কিনে দেন। কেউ পোশাক-আশাক। আর বাংলা সিনেমার নায়কেরা করেন গান। অ্যাশলি কোল তাঁর নিজের পথ ধরেই চেষ্টা চালাচ্ছেন বউ শেরিলের অভিমান ভাঙানোর। চেলসি ডিফেন্ডারের পরকীয়া নিয়ে পত্রপত্রিকায় ফলাও করে খবর ছাপা হওয়া শুরু হলে কোলকে ‘গুডবাই’ বলে চলে যান শেরিল। তাঁর মান ভাঙাতে এখন ফুটবলের দোহাই পেড়ে বসেছেন কোল! অনুরোধ জানিয়েছেন, অন্তত বিশ্বকাপ পর্যন্ত যেন বিবাহবিচ্ছেদের পরিকল্পনা স্থগিত করেন শেরিল। ডিভোর্সের সঙ্গে বিশ্বকাপের কী সম্পর্ক কে জানে! ওয়েবসাইট।