অন্য কলাম
প্রীতিপ্রীতিপ্রীতি জিনতার দলে যোগ দিলেন সালমান খান। চাইলে বাক্যটা এভাবেও পড়তে পারেন: শাহরুখ খানের প্রতিপক্ষ শিবিরে যোগ দিলেন সালমান। প্রীতি তাঁর অনেক দিনের বন্ধু। কিংস ইলেভেন পাঞ্জাবের সমর্থক ‘সল্লু’ তো হবেনই। তবে এই বলিউড তারকার আইপিএলে পাঞ্জাব সমর্থক গোষ্ঠীতে যোগ দেওয়ার পেছনে নিন্দুকেরা শাহরুখের সঙ্গে তাঁর শীতল সম্পর্কের সূত্রও খুঁজে পাচ্ছেন। বলিউডে খানদের লড়াই তো আর নতুন কিছু নয়। আগে অবশ্য শোনা গিয়েছিল, সমর্থক নয়, সালমান মালিক হিসেবেই আসতে চান আইপিএলে। নতুন যে দুটো দল যোগ হচ্ছে আগামীবার থেকে, সেটারই একটা কিনতে আগ্রহী তিনি। ওয়েবসাইট।আপন জগতেআন্তর্জাতিক অ্যাথলেটদের জগত্টা ভীষণ ব্যস্ত এক জগত্। আজ এখানে খেলেই ছুটতে হয় আরেক জায়গায়। বিশ্বের এই প্রান্ত থেকে ওই প্রান্তে ছোটাছুটি। সামাজিক জীবনযাপনের ফুরসত কোথায়? আর তাই নিজেদের জগতের বাসিন্দাদের মধ্যেই জীবনসঙ্গী বেছে নিতে দেখা যাচ্ছে তাদের। বিশেষ করে কেনিয়ান অ্যাথলেটদের মধ্যে এই হার সবচেয়ে বেশি। ম্যারাথনার এডউইন কিবোওয়েন যেমন বিয়ে করেছেন ক্যারোলাইন চেপকোনিকে। ২০০৮ সালে জ্যাকপট জেতা পামেলা জেলিমো বিয়ে করেছেন তাঁর কোচ পিটার মারেকে। খুঁজলে এ রকম আরও আধ ডজন জুটি পাওয়া যাবে। ‘খেলার বাইরে অন্যদের সঙ্গে সামাজিক সম্পর্ক গড়ে তোলার অবকাশ আমরা পাই না। এ কারণে নিজেদের খেলার জগতের সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে আত্মীয়তা গড়ে ওঠে’—কারণটা ব্যাখ্যা করে বলেছেন কিবোওয়েন। এএফপি।আবার পাশাপাশিআহা, কী মধুর সময়ই না পার করছেন টাইগার উডস! পরশু প্রতিযোগিতামূলক গলফে ফেরার ঘোষণা দিলেন। নিজের প্রিয় জগতে ফিরছেন। তারও আগে ফিরে পেয়েছেন প্রিয় মানুষটিকে। ফিরেছে সংসারের সুখের দিনগুলোও। টাইগার-এলিন দুজনের মুখে ফিরেছে হাসিমুখ। নভেম্বরের ওই ‘দুর্ঘটনা’র পর কত কেচ্ছা-কাহিনি। কিন্তু নিন্দুকের মুখে ছাই দিয়ে সুখের সংসারই করছেন উডস। কতটা সুখে আছেন, সেটা বোঝা গেল নিউইয়র্ক পোস্ট পত্রিকায় ছাপা হওয়া ছবিতে। গত চার মাসে এই প্রথম একসঙ্গে একই ছবির ফ্রেমে বন্দী হলেন উডস-এলিন। ওয়েবসাইট।