অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বই ও সইপেলের বই কিনতে চান? শুধু বই নয়, সঙ্গে সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের সাক্ষাৎ ও অটোগ্রাফ নেওয়ারও বিরল সুযোগ এসেছে পাঠকদের সামনে। সুযোগটা আসবে আগামী ২৬ মে, ইএসপিএন জোনে। এদিন বাজারে আসবে এই ব্রাজিলিয়ান কিংবদন্তির শিশু-কিশোরদের জন্য লেখা বই ফর দ্য লাভ অব সকার। ছবিভিত্তিক রঙিন এই বইটি কিনতে ১৬.৯৯ মার্কিন ডলার খরচ হবে। আর এই খরচ করে উদ্বোধনী দিনে যাঁরা বই কিনতে যাবেন, তাঁদের প্রথম ১৫০ জন পাবেন বিশেষ সুযোগ—পেলের সাক্ষাৎ ও সই। সুযোগটা মিস করবেন কেন? ওয়েবসাইট।আবার যুদ্ধলিভারপুল আর চেলসির হয়ে ‘কথার যুদ্ধ’ চালিয়ে পুরো ইংল্যান্ড মাতিয়ে রাখতেন রাফায়েল বেনিতেজ আর হোসে মরিনহো। সেই দিন আর নেই। বেনিতেজ আছেন, কিন্তু মরিনহো চলে গেছেন ইতালিতে। তার পরও এত দিন পর আবার একটা খোঁচা দিলেন বেনিতেজ। বর্তমানে ইন্টার মিলান কোচ মরিনহো রিয়াল মাদ্রিদের কোচ হয়ে আসবেন শুনে খোঁচাটা দিলেন বেনিতেজ, ‘আমি জানি, মরিনহোর অনেক দিনের স্বপ্ন রিয়ালের কোচিং করানো। কিন্তু আমি জানি না, ও আদৌ মাদ্রিদের মতো দলকে ট্রেনিং করানোর যোগ্য লোক কি না!’ কিন্তু বেনিতেজ হঠাৎ রিয়ালের হিতাকাঙ্ক্ষী হয়ে পড়লেন কেন? হঠাৎ নয়। বেনিতেজের বাড়িই যে মাদ্রিদে। সেই বিবেচনায় রিয়াল নিয়ে কথা বলার অধিকার তো তাঁর আছেই! ওয়েবসাইট। বিনয়আইজ্যাক নিউটন বলেছিলেন, সামনে পড়ে থাকা জ্ঞানসমুদ্রের তীরে তিনি নুড়ি কুড়াতে থাকা একজন শিশু! ডেভ হোয়াটমোর নিউটনের মতো বড় কিছু নন। তবে বিনয়ে কম যান বলে মনে হয় না। শ্রীলঙ্কাকে তাদের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র বিশ্বকাপটি জিতিয়েছেন। ‘অজ্ঞাতকুলশীল’ বাংলাদেশকেও বেশ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারা দলে পরিণত করেছিলেন। তাঁর সময়ে ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডেতে হারিয়েছিল বাংলাদেশ। তাঁর সময়েই বাংলাদেশ প্রথম টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতেছিল। তার পরও কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘সমকালীন কোচিং’ বিষয়ে এক সেমিনারে হোয়াটমোর বক্তৃতা দিতে গিয়ে বলেছেন, ‘আমি মোটেও বিশেষজ্ঞ নই, আমি এখনো শিখছি।’ ওয়েবসাইট।