অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারণ রাজনীতিচার বছর পর সেই ওভালেই আরেকটা টেস্ট খেলছে সেই ইংল্যান্ড ও পাকিস্তান। ২০০৬ সালের ‘ওভাল-কাণ্ডের’ কথা মনে পড়ছে? তাৎক্ষণিক পাকিস্তানকে পরাজিত ঘোষণা করা হয়েছিল, পরে আবার ম্যাচ ‘ড্র’ ঘোষণা করা হয় এবং শেষমেশ আবারও ইংল্যান্ডকে জয়ী ঘোষণা করা হয়েছে! সেই ম্যাচের মহা আলোচিত আম্পায়ার ড্যারেল হেয়ার এত দিন পর বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলছেন, এই সবকিছুই হয়েছে রাজনীতির কারণে। পাকিস্তানি খেলোয়াড়েরা নাকি আম্পায়ারদের দেওয়া শাস্তি মেনেই নিতেন। কিন্তু পাকিস্তানি কর্মকর্তারা ও আইসিসির কর্মকর্তারা ক্রীড়া রাজনীতির কারণে এত জল ঘোলা করেছেন। হেয়ার তাঁর প্রকাশিতব্য আত্মজীবনীতে নাকি এ বিষয়ে আরও খোলামেলা জানাবেন। এএফপি।ফিশারের উত্তরসূরিখেলোয়াড়ি দিক থেকে একমাত্র বিশ্বনাথ আনন্দকে নিজের উত্তরসূরি হওয়ার যোগ্য মনে করতেন ববি ফিশার। তাই বলে প্রয়াত এই কিংবদন্তির রেখে যাওয়া সম্পত্তিরও তো উত্তরসূরি আনন্দ হতে পারেন না! তাহলে নিঃসন্তান ফিশারের রেখে যাওয়া সহায়-সম্পত্তি কে পাবেন? ফিলিপাইনের এক ভদ্রমহিলা দাবি করেছিলেন, বিশ্ব দাবার সাবেক এই চ্যাম্পিয়নের সঙ্গে সম্পর্কের ফলে জন্ম নিয়েছিল তাঁর মেয়ে জিনকি ইয়ং। ৯ বছর বয়সী সেই মেয়ে গত বছর ডিএনএ পরীক্ষা দেওয়ার জন্য গিয়েছিল ফিশারের শেষ বসত আইসল্যান্ডের রিকজাভিকে। কিন্তু বেচারির সঙ্গে মেলেনি ২০০৮ সালের জানুয়ারি মাসে ৬৪ বছর বয়সে মারা যাওয়া ফিশারের রক্ষিত ডিএনএ নমুনা। এখন তাহলে কী হবে! ওয়েবসাইট।ভিসামুক্ত বিশ্বকাপ?জাপান বলছে সুযোগ পেলে ‘অতিবাস্তব ত্রিমাত্রিক সম্প্রচার’ উপহার দেবে বিশ্বকাপকে। বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া বা ইংল্যান্ডও। বিশ্বকাপের আয়োজন সত্ত্ব পেতে সবাই শিরোপা লড়াইয়ের চেয়েও বড় প্রতিযোগিতায় নেমে পড়েছে। প্রতিযোগিতায় নেমে পড়লেন রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন। পুতিন বললেন, বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেলে তাঁরা ভিসামুক্ত বিশ্বকাপ উপহার দেবেন। ২০১৮ অথবা ২০২২ বিশ্বকাপের আয়োজক হওয়ার দাবি জানিয়েছে রাশিয়াও। আয়োজনের যোগ্যতা খতিয়ে দেখার জন্য সফররত ফিফার কমিটিকে পুতিন ভিসামুক্ত বিশ্বকাপের প্রতিশ্রুতি দিলেন। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলো ছাড়া বাকি পৃথিবীর মানুষের রাশিয়ার ভিসা পেতে যে সময় ও অর্থ ব্যয় করতে হয়, তাতে ঘোষণাটা নিশ্চয়ই আকর্ষণীয়। এএফপি।