অন্য কলাম
শেয়ারবাজারে পেলেফুটবল সংগঠক হিসেবে কাজ করেছেন, বই লিখেছেন, ছবিও এঁকেছেন। সর্বকালের সেরা ফুটবলার বলে গণ্য পেলে এবার শেয়ার ব্যবসায় নামলেন! না, নিজে শেয়ার ব্যবসা করবেন না। শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে সাও পাওলো স্টক এক্সেচেঞ্জের মুখপাত্র হয়েছেন। গত মঙ্গলবার লাতিন আমেরিকার বৃহত্তম এই স্টক এক্সেচেঞ্জের নতুন অভিযানের শুরুতে স্যুট-টাই পরে সাংবাদিকদের সামনে এসেছিলেন পেলে। সাও পাওলোর এই স্টক এক্সেচেঞ্জ তাদের কিছু বিজ্ঞাপনে পেলেকে ব্যবহার করবে। এর মধ্যে ১৯৫৮ সালের পেলের প্রথম বিশ্বকাপের ছবি ছেপে বলা হবে, এভাবে সফলরা নিজেদের মূল্য বাড়িয়ে ফেলেন। আবার ১৯৬৬ সালে তাঁর ইনজুরির ছবি ছাপিয়ে বিনিয়োগকারীদের ঝুঁকি সম্পর্কে সচেতন করা হবে! এএফপি।একি কথা!‘ঘরের শত্রু বিভীষণ’ জন বুকাননকে নিয়ে কত বিতর্কই না চলছে। চিরশত্রুদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে দিতে পারেন, অস্ট্রেলিয়াজুড়ে এমন শঙ্কা। আবার কেউ বলছে, ইংল্যান্ডের খুব একটা উপকার করতে পারবেন না ‘অচল পয়সা’ বুকানন। সাবেক অস্ট্রেলিয়া কোচ নিজে বলছেন, গোপন কিছু ফাঁস করবেন না তিনি। সব বিতর্ক-উত্তেজনায় জল ঢেলে দিল একটি খবর—বুকাননের ইংল্যান্ডের উপদেষ্টার দায়িত্ব পাওয়াটাই এখন সংশয়ে! কারণ? অর্থনৈতিক মন্দা! ইসিবি নাকি তহবিল-সংকটে ভুগছে। ‘আমাকে তারা নেবে কি না, এখনো এটা নিশ্চিত নয়’—এত শোরগোলের পর আসল কথাটা পাড়লেন বুকানন। এএফপি।অভিধানে ভুভুজেলাভুভুজেলার শব্দে ত্যক্তবিরক্ত হয়ে অনেক খেলায়ই এই ‘উত্পাত’ নিষিদ্ধ করা হচ্ছে। কিন্তু ভুভুজেলা এই ব্রহ্মাণ্ডে আসনটা স্থায়ীই করে ফেলল। যন্ত্রটি এখন বিলুপ্ত হয়ে গেলেও ‘অক্সফোর্ড ডিকশনারি’তে টিকে থাকবে সে। গতকাল প্রকাশিত অক্সফোর্ডের নতুন এই সংস্করণে ঠাঁই পেয়েছে ভুভুজেলা শব্দটি। পৃথিবীর ৬০টি দেশের ৩২০ জন ভাষাতত্ত্ববিদের ওপর দায়িত্ব ছিল বিশ্ববিখ্যাত অভিধানের জন্য নতুন শব্দ নির্বাচন করার। এদের মধ্যে শতকরা ৭৫ জনই বিশ্বকাপের সবচেয়ে প্রভাবশালী শব্দ হিসেবে ভুভুজেলাকে নির্বাচন করেছেন। অক্সফোর্ডের নতুন সংস্করণে তাই প্রায় দুই হাজার ভুক্তির একটি হয়ে গেছে ভুভুজেলা। ভাগ্যিস, অভিধানের ভুভুজেলা শব্দ তুলবে না! এএফপি।