অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিষাদে হরিষনিকোলাস আনেলকাকে ১৮ ম্যাচ নিষিদ্ধ করায় কে খুশি হয়েছেন বলুন তো? আনেলকার শত্রু কেউ নন, ফ্রান্স দলে তাঁর নিষেধাজ্ঞায় একটু হলেও খুশি হয়েছেন তাঁর চেলসি কোচ কার্লো আনচেলত্তি। যুক্তিও আছে, অন্তত এই সময়ে আনেলকাকে জাতীয় দলে আর টানাটানি চলবে না। নির্বিঘ্নে ক্লাবের হয়ে খেলতে পারবেন এই ফরাসি স্ট্রাইকার। তবে এই খুশির মধ্যেও আনেলকার কথা ভেবে নাকি কষ্ট পাচ্ছেন আনচেলত্তি। আনেলকা যা-ই করে থাকুন, তাঁর শাস্তিটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে বলে বিশ্বাস চেলসি কোচের। এমন শাস্তি নাকি আনেলকার প্রাপ্য ছিল না। কারণ? ‘আনেলকা আর যা-ই হোক একজন ভদ্রলোক’—আনচেলত্তির সঙ্গে রেমন্ড ডমেনেখ কি একমত হবেন? ওয়েবসাইট।ইংলিশ পলভবিষ্যদ্বাণীর কাজ থেকে অবসর নিয়েছে। তাই বলে তো আর বেকার বসে নেই। হাজারটা প্রস্তাব তার সামনে। এরই মধ্যে একটা দায়িত্ব অক্টোপাস পল পেয়ে গেছে। ডেভিড বেকহামের হাতে শুঁড় রেখে ইংল্যান্ডের ২০১৮ বিশ্বকাপ আয়োজনের লড়াইয়ে শামিল এই আটপেয়ে। কাল আনুষ্ঠানিক দূত হিসেবে তার নাম ঘোষণা করেছে ইংল্যান্ড। জার্মানিতে বড় হওয়া, খ্যাতি পাওয়া সবই হতে পারে। কিন্তু পলের জন্ম তো হয়েছিল ইংল্যান্ডেই। দূতিয়ালির পাশাপাশি আরও অনেক কাজ আছে তার। একটা বই লেখা, একটা সিনেমায় অভিনয় করা ছাড়াও শত শত পণ্যের মডেল হওয়ার ব্যাপারে পল চুক্তিবদ্ধ। এএফপি।