অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধবিধিনিষেধের জালে আটকা পড়তে যাচ্ছেন ইংল্যান্ড ক্রিকেটাররা। স্ত্রী-বান্ধবী নয়, পিটারসেন-অ্যান্ডারসনদের ওপর নিষেধাজ্ঞা আসছে, জাতীয় দায়িত্ব পালনকালে তাঁরা আর টুইটার ও ফেসবুক ব্যবহার করতে পারবেন না। মানে ইন্টারনেটের মাধ্যমে সামাজিক যোগাযোগ বন্ধ! ড্রেসিংরুমের গোপন কথা যদি বাইরে পাচার হয়, এই ভয়ে স্বয়ং বোর্ডই জারি করতে যাচ্ছে এই নিষেধাজ্ঞা। অধিনায়ক স্ট্রাউসের ব্যাপারটি মনে ধরেছে। অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিম রফিক তাঁর টুইটারে অবিবেচকের মতো কী সব লিখেছিলেন, তাই সাবধান ইসিবি। ওয়েবসাইট।এমন রেকর্ড!পরশু একটা রেকর্ড গড়েছেন ইউসেফ মোহামেদ। কোলোনের এই ডিফেন্ডার অবশ্য এ নিয়ে গর্ব করবেন না মোটেও। রেকর্ডটা যে জার্মান লিগে রেকর্ড সময়ে লাল কার্ড দেখার! খেলা শুরুর ৯২ সেকেন্ডের মধ্যেই মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়েছে লেবাননের এই ফুটবলারকে। এবারই দ্বিতীয় লিগ থেকে উঠে আসা কাইজারস্লটার্নের অস্ট্রিয়ান স্ট্রাইকারকে মারাত্মক ফাউল করে বসেন মোহামেদ। সঙ্গে সঙ্গে লাল কার্ড। এএফপি।