অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগুয়েরোকে রাখতেগত তিন মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে গোল করেছেন ২৬, ২১ ও ২০টি। স্বাভাবিকভাবেই সার্জিও আগুয়েরোর দিকে ইউরোপের বড় ক্লাবগুলোর চোখ পড়েছে। রোমান আব্রামোভিচের চেলসির আগ্রহের কথাই বেশি শোনা যাচ্ছিল। আগুয়েরোকে ধরে রাখতে তাই ভালো একটা বুদ্ধি করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আগুয়েরোর সঙ্গে তাদের আগের চুক্তি অনুযায়ী এই আর্জেন্টাইনকে কিনতে হলে ৫ কোটি পাউন্ড বাড়তি খরচ করতে হতো যেকোনো ক্লাবকে। এবার ওই বাড়তি অর্থের পরিমাণটা বাড়ানো হয়েছে। তাঁর সঙ্গে তিন বছরের নতুন যে চুক্তি হতে যাচ্ছে, তাতে আগুয়েরোকে কিনতে গেলে ন্যূনতম ৭ কোটি ৩০ লাখ পাউন্ড অতিরিক্ত দিতে হবে। আব্রামোভিচ কি এখনো রাজি? ওয়েবসাইট। বেকহাম-প্রেরণাকদিন আগেই ডেভিড বেকহামের সঙ্গে ছবি তুলেছিলেন আফগানিস্তানে লড়তে থাকা প্রাইভেট রায়ান হিউইট নামের ১৮ বছর বয়সী এক সৈনিক। তখনো পুরো শরীর অক্ষত ছিল। কিন্তু স্মৃতিটা মলিন হওয়ার আগেই টহল দিতে গিয়ে পা হারালেন হিউইট। চোট লাগল মেরুদণ্ড, চেয়াল ও চোখের কোটরে। এমন ক্ষতবিক্ষত শরীর নিয়েও ভেঙে পড়েননি তরুণ এই সৈনিক। বরং চিকিৎসকদের অবাক করে দিয়ে নাকি দ্রুত সেরে উঠছেন তিনি! কারণ সেই ডেভিড বেকহাম। বেকহাম নাকি হিউইটকে ‘দ্রুত সেরে ওঠো’ বলে একটা মেসেজ পাঠিয়েছেন। আর তাতেই দারুণ অনুপ্রাণিত এই তরুণ। ওয়েবসাইট।উল্টো পথেঘরের কথা বাইরে পাচারের ভয়ে ক্রিকেটারদের টুইটার-ফেসবুক ব্যবহার নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। কিন্তু যদি ভেবে থাকেন, আসন্ন অ্যাশেজ সিরিজ সামনে রেখে ক্রিকেট অস্ট্রেলিয়াও ইসিবির পথে হাঁটবে, সেটি ভুল। না, ক্রিকেট অস্ট্রেলিয়ার টুইটার-ফেসবুকে কোনো অ্যালার্জি নেই। অ্যাশেজ চলাকালেও দেদার সামাজিক যোগাযোগের এই ওয়েবসাইট দুটি ব্যবহার করতে পারবেন পন্টিং-ক্লার্করা। অথচ পূর্বাভিজ্ঞতায় ক্রিকেট অস্ট্রেলিয়ারই ক্রিকেটারদের টুইটার-ফেসবুক ব্যবহারে বিধিনিষেধ আরোপ করার কথা। গত অ্যাশেজের সময় টুইটারে লিখে হইচই বাধিয়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার ফিল হিউজ। প্রথম দুই টেস্টের ব্যর্থতায় তৃতীয় টেস্টে তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু খেলা শুরুর আগেই হিউজ টুইটারে লিখে বাইরে ছড়িয়ে দেন বাদ দেওয়ার খবরটা। এএফপি।