অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হায় প্রেসবক্স!ক্রীড়া প্রতিবেদক  প্রেসবক্সে বসে খেলা দেখছিলেন সাবেক দুই ফুটবলার আবুল হাসনাত ও আবদুল আজিজ। চেয়ার থেকে পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে শেষ পর্যন্ত খেলা না দেখেই স্টেডিয়াম ছাড়েন আবদুল আজিজ। প্রেসবক্সের দুর্ঘটনা অবশ্য এই প্রথম নয়। ফেডারেশন কাপের প্রথম দিনে একইভাবে চেয়ার থেকে পড়ে যান এক সাংবাদিক। সুন্নতে খতনা কিংবা বিয়ের অনুষ্ঠানে ব্যবহূত প্লাস্টিকের চেয়ার ও কাঠের টেবিলের ওপর সাদা কাপড় বিছিয়ে সাংবাদিকদের জন্য বসার জায়গা বানানো হয়েছে এবার। এক চিলতে জায়গা। আগে এলে আগে বসবেন—এই ভিত্তিতে বসতে হয়। সর্বোচ্চ ২৫ জনের বসার ব্যবস্থা আছে। বৃষ্টি এলে এখানে কাজ করা অসম্ভব হয়ে পড়ে। বৃষ্টির পানি ভিজিয়ে দেয় টেবিল, কাগজপত্র ও ল্যাপটপ। এসব যেন দেখার কেউ নেই!বার্সা শেষ!বোঝাই যাচ্ছে, অধিনায়ককে ভালোমতোই শিখিয়ে-পড়িয়ে নিয়েছেন হোসে মরিনহো। না হলে যে ইকার ক্যাসিয়াস দুই দিন আগেও সাংবাদিকদের যাবতীয় কুমন্ত্রণা অগ্রাহ্য করে বার্সেলোনার বিরুদ্ধে দুকথা বলতে নারাজ ছিলেন, সেই তিনিই কেন আগবাড়িয়ে বলে বসবেন, বার্সেলোনার আধিপত্য শেষ! ‘বার্সার এই দলটা ওদের ইতিহাসের সেরা। ওরা দারুণ খেলছিলও। কিন্তু ওদের দাপট ফুরিয়ে যাচ্ছে।’ প্রতিপক্ষের সর্বনাশে নিজেদের পৌষ মাসও খুঁজে যাচ্ছেন ক্যাসিয়াস, ‘মরিনহো আসায় আমাদের জন্য খুবই ভালো হয়েছে। রিয়ালের মতো ক্লাব তাঁকেই দরকার ছিল।’ ওয়েবসাইট।মোদির বিপদমোদির গদি টলে গেছে আগেই। এর পরও নিত্যনতুন বিপদ হাজির হচ্ছে তাঁর দুয়ারে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পাসপোর্ট কেন বাতিল করা হবে না—জানতে চেয়ে চিঠি পাঠানো হয়েছে লোলিত মোদিকে। ভারতের অর্থ মন্ত্রণালয় তাঁর বিরুদ্ধে তদন্ত করছে। ধারণা করা হচ্ছে, মোদি যেন এর মধ্যে দেশ ছেড়ে চলে যেতে না পারেন এ কারণেই পাসপোর্ট জব্দ করা হচ্ছে তাঁর। ওদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের অভিযোগের পরিপ্রেক্ষিতে মোদির বিরুদ্ধে মামলা করেছে চেন্নাই পুলিশ। ৪৬৮ কোটি রুপি তহবিল তসরুপের অভিযোগে করা হয়েছে এই মামলা। ওয়েবসাইট।