অন্য কলাম
কারণ টাকাজুয়াড়িদের হস্তক্ষেপে ম্যাচ পাতানোর খবর জোটে অহরহ। কিন্তু কখনো শুনেছেন, দর্শক পাতানো হয়? এবার এই দৃষ্টান্ত স্থাপন করল মাফিয়া চক্র। ইউরো বাছাইয়ে ইতালি-সার্বিয়া ম্যাচটি দর্শক-হাঙ্গামায় পণ্ড হয়ে গেছে। দর্শক-হাঙ্গামায় ম্যাচ পণ্ড হওয়ার ঘটনা হরহামেশাই ঘটে। কিন্তু জেনোয়ার ওই ম্যাচে দর্শক-হাঙ্গামা ছিল পূর্বপরিকল্পিত। দাঙ্গাবাজেরা হাঙ্গামা বাধিয়েছিল টাকার লোভে! জেনোয়ায় ওই ম্যাচটি যাতে না হতে পারে, এ জন্য ৬০ হুলিগানকে ২ লাখ ইউরো দিয়ে ভাড়া করেছিলেন অপরাধচক্রের দুই প্রধান! এই দুই প্রধানের একজন কোকেন ব্যবসায়ী এবং মুদ্রাপাচারের অভিযোগে পলাতক। অন্যজনের নিত্য যোগাযোগ খুন, ডাকাতি ও সহিংস ঘটনার সঙ্গে। ওয়েবসাইট।পোর্টারফিল্ডও চানউইলিয়াম পোর্টারফিল্ড যে স্বপ্নটা দেখছেন, সেটি পূরণ হলে ইংল্যান্ড দলে ইংলিশরাই হয়ে যাবে সংখ্যালঘু! সর্বশেষ টেস্ট দলটায় খেলেছেন এমন পাঁচজন, যাঁরা ‘ইংলিশ’ নন। অ্যান্ড্রু স্ট্রাউস, কেভিন পিটারসেন, জোনাথন ট্রট, ম্যাট প্রিয়রদের জন্ম দক্ষিণ আফ্রিকা। এউইন মরগান আইরিশ। মরগানেরই স্বদেশি পোর্টারফিল্ডও চান ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলতে। সদ্যই ওয়ারউইকশায়ারে নাম লেখানো পোর্টারফিল্ড কাউন্টিতে দারুণ কিছু করলে নিশ্চয়ই তাঁর জন্যও খুলে যাবে ইংল্যান্ড দলের দরজা। ‘ডাক পেলে তো অবশ্যই ভালো লাগবে। আমি টেস্ট খেলার জন্য মুখিয়ে আছি’—নিজের ইচ্ছার কথাটা বিবিসিকে জানিয়েও রেখেছেন পোর্টারফিল্ড। ওয়েবসাইট।অমূল্য পাস্তোরেবার্সেলোনা আর এসি মিলানের লড়াই শুরু হয়ে গেছে...এখনই? চ্যাম্পিয়নস লিগে দুই ‘দৈত্যের’ মুখোমুখি তো এখনই হওয়ার কথা নয়। না, এ লড়াই হাভিয়ের পাস্তোরেকে দখল করার। আর্জেন্টাইন এই উঠতি তারকাকে দলে নিতে আগ্রহী বার্সা-মিলান দুই দলই। মিলানের মালিক সিলভিও বার্লুসকোনি তো বলেই দিয়েছেন, ‘পাস্তোরেকে অনেক আগেই কিনতে চেয়েছিলাম, ও যখন আর্জেন্টিনায় ছিল।’ পালের্মোর হয়েছে পোয়াবারো। মুখে যদিও ক্লাবটি বলছে, পাস্তোরেকে তারা হাতছাড়া করবে না, কিন্তু এসবই দাম বাড়ানোর কৌশল। পালের্মোর সভাপতি মরিজিও জামপারিনি যেমন বলছেন, ‘পাস্তোরে একদিন ব্যালন ডি’অর জিতবে। তাই ওর দাম ৭ কোটি ইউরোর কম নয়।’ ওয়েবসাইট।