অন্য কলাম
জন্মদিনের উপহার!ক্রীড়া প্রতিবেদক রহমতগঞ্জের সঙ্গে গোলশূন্য ড্র করে শেখ রাসেলের খেলোয়াড়েরা তখন হতাশ। তবে হতাশার মাঝে ক্ষণিকের আনন্দ নিয়েই ফিরেছে গ্যালারিতে আসা হাজারখানেক দর্শক-সমর্থক। শেখ রাসেলের ৪৬তম জন্মদিন উপলক্ষে গ্যালারিতে ছুড়ে দেওয়া হয় ৪৬টি বল ও জার্সি। ছুড়ে দেওয়া হয় অসংখ্য চকলেট। শেখ রাসেল ক্রীড়াচক্রের কর্মকর্তারাই জন্মদিনের এসব উপহার ছুড়ে দেন গ্যালারির দর্শকদের। গোপীবাগ থেকে খেলা দেখতে আসা চপল দারুণ খুশি বল পেয়ে, ‘ভালোই হলো শেখ রাসেলের খেলা দেখতে এসে। চমৎকার একটা বল তো পাওয়া গেল।’আবারও সেই সমর্থক!ক্রীড়া প্রতিবেদক কদিন আগে বাফুফে ভবনের সংবাদ সম্মেলনকক্ষে ঢুকে সাংবাদিকদের দিকে তেড়ে গিয়েছিলেন। এবার কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে এসে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়লেন মোহামেডান ক্লাবের সমর্থক নয়ন। নয়নের সঙ্গে যোগ দেয় আরও কয়েকজন। কারণটা একেবারেই তুচ্ছ—তাঁর বসার চেয়ার অন্য কেউ নিয়ে নিয়েছে! উত্তেজিত নয়নকে শান্ত করার অনেক চেষ্টা করেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের। নিজের চেয়ার বাড়িয়ে দিয়ে বলেন, ‘দরকার হলে আমারটা নাও। তবু শান্ত হও।’ কিন্তু কে শোনে কার কথা! উত্তেজিত ভঙ্গিতে মারতে যান এক ক্লাব কর্মকর্তাকে। অবশ্য পরে পুলিশ এসে তাঁকে শান্ত করে পরিস্থিতি। এই না হলে সমর্থক!শিষ্য এখন বার্সেলোনায় যখন ছিলেন, মুখে রা-টা পর্যন্ত করেননি। কিন্তু যে-ই বার্সেলোনা ছেড়ে যোগ দিয়েছেন ইতালির এসি মিলানে, ইব্রাহিমোভিচের মুখে যেন কথার বান ডেকেছে। কদিন পর পরই বার্সা কোচ পেপ গার্দিওলার বিরুদ্ধে একটার পর একটা অভিযোগ নিয়ে হাজির। এবার তো বার্সাকে এক বছরে রেকর্ড ছয়টি শিরোপা জেতানো কোচের যোগ্যতাকেই প্রশ্নের মুখে ঠেলে দিলেন। যুক্তরাষ্ট্রের কিংবদন্তি গলফার টাইগার উডসের তুলনা টেনে বলেছেন, গার্দিওলাও নাকি টাইগার উডসের মতোই ত্রুটিপূর্ণ ‘গার্দিওলা লোকের কাছে নিখুঁতটাই চায়। ঠিক টাইগার উডসের মতো। কিন্তু তাঁরা কেউই নিখুঁত নন।’ আবার বলেছেন, ‘সে মহান এক কোচ। কিন্তু অভিজ্ঞতা খুবই অল্প।’ তা টাইগার উডসের কোন দোষের কথা বলছেন ইব্রাহিমোভিচ? ওয়েবসাইট।