অন্য কলাম
অর্থদণ্ডদিল্লি কমনওয়েলথ গেমস ক্রীড়াপল্লির সমালোচনায় অস্ট্রেলিয়ানরা ছিল ওপরের দিকে। মনের খায়েশ মিটিয়ে সমালোচনার পাশাপাশি অনেক অস্ট্রেলীয় তারকা অ্যাথলেট সরে দাঁড়ান গেমস থেকে। যাঁরা এসেছিলেন, তাঁদের বেশ কয়েকজন আবার ক্রীড়াপল্লির এটা-ওটা ভেঙে জানিয়েছিলেন প্রত্যক্ষ প্রতিবাদ। কয়েকজন মিলে অষ্টম তলা থেকে নিচে ছুড়ে ফেলেছিলেন একটি ওয়াশিং মেশিন। কেমন ধারা কাজ এটি! ক্ষতিপূরণস্বরূপ অস্ট্রেলিয়া প্রতিনিধিদলকে গুনতে হয়েছে ১০ হাজার রুপি, যা দিয়ে উঠে গেছে ওয়াশিং মেশিনের দাম। কোনো জরিমানা দিতে না হলেও অস্ট্রেলীয়দের একটা শিক্ষা এতে হয়েছে। ওয়েবসাইট।খুশি ম্যারাডোনাদুজনই পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে লড়তে পছন্দ করেন। দেখা যাচ্ছে, অক্টোপাস পলের ব্যাপারেও দুজনের মতের দারুণ মিল। আহমাদিনেজাদ শুরু থেকেই বলে আসছেন, পলকে নিয়ে বাড়াবাড়ি করা কুসংস্কারাচ্ছন্ন পশ্চিমা বিশ্বের দৈন্য ছাড়া কিছু নয়। এবার ম্যারাডোনা বললেন, পলের মৃত্যুতে তিনিও খুশি। তাঁর পল-ঘৃণার কারণটা একটু ভিন্ন। পলের সঙ্গে ম্যারাডোনার কোনো আদর্শগত শত্রুতা নেই। আছে ‘স্বার্থগত’ ঝামেলা। কী ঝামেলা? ‘টুইটারে’ ম্যারাডোনাই বলছেন, ‘তোমার মৃত্যুতে খুশি হয়েছি, পল। তোমার জন্য আমরা বিশ্বকাপে হেরেছি।’ বুঝলেন তো? পল যে জার্মানির পক্ষে বলেছিল সেদিন! ওয়েবসাইট। বাগ্যুদ্ধমাত্র ৭০ টেস্টে ৩৫৫ উইকেট। ক্রিকেট ইতিহাসে ডেনিস লিলির স্থান কোথায়, এটি তো সেদিন বোঝাই গেল। ইতিহাসের বাঘা বাঘা ফাস্ট বোলারকে ঠেলে সাবেক অস্ট্রেলিয়ান জায়গা পেয়েছেন ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফোর ‘সর্বকালের সেরা’ একাদশে। লিলির একটুখানি পরামর্শ এই প্রজন্মের ক্রিকেটারদের কাছে পরম আরাধ্য। অথচ অ্যাশেজ-জ্বরে আক্রান্ত হয়ে লিলিই কিনা বলে বেড়াচ্ছেন অর্থহীন সব কথাবার্তা! সাবেক ইংলিশ ব্যাটসম্যান অ্যালান ল্যাম্ব অন্তত দাবি করলেন তেমনই। অ্যাশেজের বাগ্যুদ্ধে নেমে লিলি নাকি বলেছেন, অস্ট্রেলিয়ার ২০ উইকেট নেওয়ার ক্ষমতা ইংলিশ বোলারদের নেই। এতে বেজায় চটেছেন ল্যাম্ব। বলেছেন, ‘এটা অবশ্যই নির্বোধ কথাবার্তা’, সে অবশ্যই ‘বান্ডাবার্গ’ ‘রাম’ কিংবা অন্যকিছু গিলে নিয়েছিল! ওয়েবসাইট।