অন্য কলাম
বাংলাদেশ-ভূতবাংলাদেশ-ভূত বুঝি শিগগিরই পিছু ছাড়ছে না নিউজিল্যান্ডের। দেশে ফেরার পর থেকে ‘বাংলাদেশ, বাংলাদেশ’ শুনতে শুনতে তাদের কান ঝালাপালা। ‘কেন এমন হলো’ প্রশ্নটার উত্তর দিতে দিতে ক্লান্ত। ভারতে এসেও কিউইদের তাড়া খেতে হলো বাংলাদেশের! কাল সংবাদ সম্মেলনে অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি বললেন, ‘বাংলাদেশ সফর আমাদের জন্য আসলেই খুব বাজে গেছে। ভারতে আমরা সেটি ঠিক করার চেষ্টা করব। আমাদের জন্য এটা নতুন শুরু।’ ভারতের যে ফর্ম, তাতে নিউজিল্যান্ডের জন্য আরেকটি লজ্জাই হয়তো অপেক্ষা করছে। ওয়েবসাইট।ফারলং জানেনকোচের নিষেধাজ্ঞায় স্ত্রী-বান্ধবীদের (ওয়াগ) রেখেই অস্ট্রেলিয়ায় এসেছেন ইংলিশ ক্রিকেটাররা। এই নিষেধাজ্ঞা দ্বিতীয় টেস্ট মানে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। লি ফারলং বলে দিলেন ইংলিশদের এতে হিতে বিপরীতই হবে। ইংল্যান্ড হারবে। লি ফারলংটা আবার কে? ইনিও একজন ওয়াগ। অস্ট্রেলিয়ান ওপেনার শেন ওয়াটসনের স্ত্রী। কিসে ক্রিকেটার স্বামী উজ্জীবিত হন সেটা ফক্স স্পোর্টসের উপস্থাপক ফারলং ভালোই জানেন। সেই অভিজ্ঞতা থেকেই বলছেন, সাফল্য পেতে ইংলিশদের ওয়াগদেরও লাগবে। ওয়েবসাইট।