অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাভ আর লাভআইপিএলের জনক লোলিত মোদি নেই। ঝামেলা চলছে ফ্যাঞ্চাইজি নিয়েও, যা বিসিসিআইকে নিয়ে গেছে আদালতের কাঠগড়ায়। ঝামেলা যতই থাক, বিসিসিআই সব মনোযোগ ঢেলে আশাবাদী কলমে কষে যাচ্ছে সম্ভাব্য লাভের অঙ্ক। আইপিএলের চতুর্থ সংস্করণ থেকে লাভের রেকর্ড গড়তে চায় তারা। সোনার ডিম পাড়া হাস আইপিএল কর্তাদের লাভের মুখ দেখায় প্রথম আসরেই। দ্বিতীয় আসর ভারত থেকে দক্ষিণ আফ্রিকায় উড়িয়ে নেওয়ায় হয় ক্ষতি। তৃতীয় আসরে আবার লাভ, মালিকানার অংশ বাবদ ২০২ কোটি রুপি বিলি-বণ্টনের পর বিসিসিআইয়ের লাভ টিকে ৫৪ কোটি রুপি। লাভের অঙ্কটা বাড়িয়ে এবার লক্ষ্য ১৬২ কোটি রুপি! ওয়েবসাইট।আর্সেনালের ‘মাসি’প্যাট্রিস এভরা যেন আর্সেনালের ‘মাসি’। ২০০৫ সাল থেকে আর্সেনাল কোনো শিরোপা জিততে পারছে না, এ নিয়ে আর্সেনালের কারও মাথাব্যথা নেই। কিন্তু আর্সেনালের এই শূন্যতা ঘুমাতে দিচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি ডিফেন্ডারকে! এ যেন মায়ের চেয়ে মাসির দরদ বেশি! ‘আর্সেনাল যেন একটা ফুটবল প্রশিক্ষণকেন্দ্র। আপনি ওদের ম্যাচ দেখবেন, উপভোগও করবেন। কিন্তু ওরা কিছুই জিতবে না। গত পাঁচ বছরে তারা কিছুই জেতেনি। আর্সেনালের মতো বড় একটা ক্লাবের এটা একটা সংকট’—বলেছেন এভরা। এটা যে আসলে দরদ দেখানো নয়, আর্সেনালকে মানসিকভাবে চাপে ফেলার বুদ্ধি, সেটা বুঝতে পারবেন একটা খবর শুনে। আগামীকালই ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল ম্যাচ। ওয়েবসাইট।নাভ্রাতিলোভার অভিযানটেনিস ক্যারিয়ারে ডিঙিয়ে গেছেন একের পর এক পাহাড়-পর্বত। টেনিস থেকে দূরে সরে যাওয়া মার্টিনা নাভ্রাতিলোভা এই ৫৩ বছর বয়সে উঠতে চেয়েছিলেন কিলিমাঞ্জারো পর্বতে। ২৭ জনের একটা দলের নেতৃত্বও দিচ্ছিলেন। কিন্তু কিলিমাঞ্জারোয় তাঁর ছয় দিনের সূচির চতুর্থ দিনে এসে আর পারলেন না। অসুস্থ বোধ করায় অভিযান বাতিল করে নাভ্রাতিলোভা ভর্তি হয়েছেন হাসপাতালে। চিকিৎসকেরা অবশ্য জানিয়েছেন, দুশ্চিন্তার কিছু নেই। অভিযান শেষ করতে না পারার আক্ষেপে পুড়ছেন মেয়েদের টেনিসের সর্বকালের অন্যতম সেরা এই তারকা। অবশ্য যে মহতী উদ্যোগ নিয়ে এই বয়সে এই অভিযানে নেমেছিলেন, সেটা অনেকটাই সফল। লরিয়াস স্পোর্ট ফর গুড ফাউন্ডেশন এরই মধ্যে মোটা অঙ্কের তহবিল সংগ্রহ করেছে। রয়টার্স।