অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হায় ওয়ার্ন!আম এবং ছালা দুটোই যাওয়ার ইংরেজি কী? জানাটা জরুরি। কারণ, লিজ হার্লি তো আর বাংলা বোঝেন না। হার্লি সত্যি সত্যিই এই পরিস্থিতির মধ্যে পড়েছেন। শেন ওয়ার্নের সঙ্গে হয়তো ঘর বাঁধার স্বপ্নই দেখছিলেন। স্বামী-সংসার সব ছেড়ে দিয়েছিলেন। কিন্তু এরই মধ্যে ফাঁস হয়ে গেল, ব্রিটিশ এই অভিনেত্রী তো বটেই, ওয়ার্ন ‘গুগলি’ চালিয়ে যাচ্ছেন অস্ট্রেলিয়ারই এক বিবাহিতা নারীর সঙ্গেও। যাঁর মোবাইলে ওয়ার্ন এসএমএসের সেঞ্চুরিও নাকি করেছেন। ওয়ার্নের এসএমএস, বুঝতেই পারছেন, ভেতরের ভাষা কী! দু-একটা পত্রিকায় এর নজিরও ছাপা হয়েছে। হার্লি নাকি নিজের ভুল বুঝতে পেরে প্রাক্তন স্বামীর কাছে ফিরে যেতে চান। আর ওয়ার্ন তাঁর টুইটারে আবেগময় বার্তা দিয়ে বলেছেন, ‘কখনো কখনো আমরা সবাই শিশুর মতো ভুল করি।’ এই ‘ভুল’ শিশুর মতো! ওয়েবসাইট।বোকা ও ম্যারাডোনাআবারও মুখ খুলেছেন ‘বিদ্রোহী’ ডিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টাইন দৈনিক ক্লারিনকে দেওয়া সাক্ষাৎকারে কথার তুবড়ি ফুটিয়েছেন সাবেক আর্জেন্টিনা কোচ। ম্যারাডোনার কথার তীরে কে বিদ্ধ হয়েছে না বলে বলা ভালো, কে হয়নি! পুরোনো লক্ষ্য হুলিও গ্রন্দোনা, কার্লোস বিলার্দো, সার্জিও বাতিস্তা তো আছেনই, ম্যারাডোনা সমালোচনা করেছেন তাঁর পক্ষের লোক বলে পরিচিত অস্কার রুগেরিরও। ম্যারোডোনার চোখে গ্রন্দোনা ‘ভীমরতিগ্রস্ত’ আর বিলার্দো ‘দুর্বলচিত্তে’র। ম্যারাডোনা চটেছেন বোকা জুনিয়র্সের ওপরও। যে বোকাকে নিজে বিখ্যাত বানিয়েছিলেন, তারাই কিনা তাকে ডিঙিয়ে কোচ বানাচ্ছে হুলিও সিজার ফ্যালসিওনিকে! মাত্র তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলা একজন সাবেক গোলরক্ষককে কোচ নিয়োগ দেওয়াটা মেনে নিতে পারছেন না ম্যারাডোনা, ‘বোকার লোকদের এটাই বলতে চাই, একদিন আমি ঠিকই ওই বেঞ্চে বসব।’ ওয়েবসাইট।‘ক্রাই বেবি’হোসে মরিনহোও খেলায় সুবিধে করতে না পেরে কান্না জুড়ে দেওয়া শিশুদের মতোই ছিচকাঁদুনে? ওনাই এমেরির দেওয়া উপাধির মর্মার্থ কিন্তু সে রকমই। ভ্যালেন্সিয়ার কোচ মরিনহোকে বলেছেন ‘ক্রাই বেবি’। কেন? রিয়াল কোচ যে রেফারির বিপক্ষে অভিযোগ করেই চলেছেন। গত ম্যাচের পর তো মরিনহো একটা তালিকা নিয়েই হাজির হয়েছিলেন সাংবাদিকদের সামনে। রেফারির মোট ১৩টি সিদ্ধান্ত ভুল ছিল বলে দাবি তাঁর। রেফারিরা কম্পিউটারের মতো নির্ভুল—এই দাবি কেউ করবে না। তবে এমেরি বলছেন, ‘ছিচকাঁদুনের মতো আচরণ করছেন মরিনহো। চাইলে তো আমরাও ও রকম ভুলের তালিকা করে হাজির হতে পারি। কোনো দিন করেছি? কেবল মরিনহোই করেছে।’ ওয়েবসাইট।