অন্য কলাম
সাধ তাঁর...ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) গ্রুপ ক্যাপ্টেন তিনি। বিমান চালাতেই পারেন। কিন্তু সেই খবর খেলার পাতায় কেন? কারণ গ্রুপ ক্যাপ্টেনের নাম যে শচীন টেন্ডুলকার। গত সেপ্টেম্বরে আইএএফের সম্মানসূচক এই পদ পেয়েছেন। তিনিও এখন বিমানবাহিনীর একজন সদস্য। কিন্তু এই জীবনে যে বিমানই চালানো হলো না। টেন্ডুলকার বিমান চালাতে চান। সেটিও যুদ্ধবিমান। মাত্রই ৫০ নম্বর টেস্ট সেঞ্চুরির মাইলফলক ছোঁয়া টেন্ডুলকারের এই চাওয়া পূর্ণ করার ব্যাপারে গুরুত্বের সঙ্গেই ভাবছে আইএএফ। ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ হলে এ নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন আইএএফ প্রধান পি ভি নায়েক। ওয়েবসাইট। খলনায়ক রুনি৪৪ ম্যাচে ৩৪ গোল—এই পারফরম্যান্স গত মৌসুমে রুনির হাতে তুলে দিয়েছিল চার-চারটি পুরস্কার। বড় কথা, ভালোবেসে ইংলিশরা রুনিকে জায়গা দিয়েছিল হূদয়ে। রুনিকে ভুলে থাকা সম্ভব নয়, তবে ভক্তদের ভালোবাসার জায়গায় বসেছে ঘৃণা। সেই ঘৃণার প্রকাশ পাওয়া গেছে একটি জরিপে। এ বছর যুক্তরাজ্যের বর্ষসেরা সেলিব্রিটি খলনায়ক নির্বাচিত হয়েছেন রুনি! বিশ্বকাপে দেশবাসীকে চরম হতাশ তো করেছেনই, পরে উদ্ঘাটিত হয় তাঁর আরেক কেলেঙ্কারি। ঘরে অন্তঃসত্ত্বা স্ত্রী কলিনকে রেখে রাত কাটিয়েছেন বারাঙ্গনার সঙ্গে। পরে অবশ্য ক্ষমা-টমা চেয়েছেন। কিন্তু স্ত্রী কলিন তাঁকে ক্ষমা করে দিলেও ইংলিশ ফুটবল ভক্তরা ক্ষমা করেনি। ক্ষমা যে করেনি, তার প্রমাণ মোট ভোটের ২৪ শতাংশ পেয়েছেন রুনি। ওয়েবসাইট।আবার ঢুসহুঁশ-জ্ঞান হারিয়ে ঢুস মারাটা ফুটবলে এখন নতুন কিছু নয়। বরং ফুটবলারদের আলোচনায় আসার একটা ভালো মাধ্যম হয়ে দাঁড়িয়েছে কাউকে ঢুস মেরে বসা। বোল্টন ওয়ান্ডারার্সের সাবেক স্ট্রাইকার মাইকেল রিকেটসও যেমন খবরে এলেন। তবে তাঁর ঢুস মারায় একটু ব্যতিক্রম ব্যাপার আছে। প্রতিপক্ষ দলের ফুটবলার নয়, রিকেটস ঢুস মেরেছেন তাঁর প্রেমিকাকে! কদিন আগে এই ৩২ বছর বয়সী তাঁর প্রেমিকা নুয়ালাকে নিয়ে গিয়েছিলেন রেস্তোরাঁয়। প্রেমিকার জন্মদিন উদ্যাপন করতে। ফেরার সময় রাস্তায় ট্যাক্সির জন্য অপেক্ষা করছিলেন। ওই সময়ই ঢুস মেরে বসেন রিকেটস। নুয়ালার দাবি কোনোরকম প্ররোচনা ছাড়াই এই কাণ্ড করেছেন প্রেমিকপ্রবর। রিকেটসের দাবি, এই সম্পর্কের ব্যাপারে নুয়ালা সৎ নন বলেই এমনটা করেছেন তিনি। ওয়েবসাইট।