অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেকহামের হতাশাএক অ্যালেক্স ফার্গুসনের মুখে ‘না’ শোনাটাই বেকহামের স্বপ্নকাতর চোখে হতাশা নামিয়ে আনতে যথেষ্ট ছিল। সেখানে বুড়ো বেকহামকে ‘না’ করে দিলেন আর্সেন ওয়েঙ্গারও । দুজনেরই সুর এক, ৩৫ বছর বয়সীর সঙ্গে চুক্তি করার কোনো মানে হয় না! ফার্গুসনের পর ওয়েঙ্গার—প্রধান দুই ভরসাস্থল থেকে ‘না’ শোনার পর বেকহাম নিশ্চয়ই স্বপ্নের রাজ্যটা ছোট করে ফেলেছেন। আবার জাতীয় দলে ফেরার স্বপ্ন পূরণ করতে ধারে ইউরোপিয়ান লিগে খেলতে চেয়েছিলেন। প্রথম পছন্দ ছিল সাবেক ক্লাব ম্যানইউ। না হলে আর্সেনাল। কিন্তু সাবেক ইংল্যান্ড অধিনায়ককে চুক্তিবদ্ধ করা প্রসঙ্গে ম্যানইউ কোচ বলেছেন, ‘আমাকে ওই বয়সী খেলোয়াড়ের সঙ্গে কখনো চুক্তি করতে দেখেছেন?’ ওয়েঙ্গার বলছেন, বেকহামের পজিশনে আর্সেনালের কোনো খেলোয়াড়ের প্রয়োজন নেই! ওয়েবসাইট।হায় উডস!অবৈধ সম্পর্কের জেরে বউ গেছে, ফর্ম গেছে। কমে গেছে আয়-রোজগারও। আর কত হারানোর কষ্ট সইতে হবে বেচারা টাইগার উডসকে! আপাতত জিলেটের সঙ্গে চুক্তি বাতিলের দুঃসংবাদও শুনতে হলো কিংবদন্তি গলফারকে। উডসের এখন এমন কিছু ঘটলে সবাই সেটাকে অবৈধ প্রেমের পাপের শাস্তি ধরে নেয়। তবে জিলেট বলছে, উডসের সঙ্গে সম্পর্ক শেষ করার কারণ এটা নয়। ‘আমরা তখনই কোনো তারকার সঙ্গে সম্পর্ক রাখি, যখন দেখি তিনি ক্রেতাঘনিষ্ঠ’—বলেছেন জিলেটের মুখপাত্র নর্টন। উডস তাঁর লম্বা ক্যারিয়ারে এই বছরেই কোনো শিরোপা জিততে পারেননি। এতে তাঁর জনপ্রিয়তা কমেছে ধরে নিয়েছে কোম্পানিটি। তবে হিসাব সেই একই—উডসের এমন বাজে পারফরম্যান্সের কারণ তো ওই অবৈধ প্রেমের ধাক্কাই! এএফপি। বুদ্ধিমান নানিছেলে-ছোকরার কথা শুনে দমে গেলে আর কিসের মুরব্বি! ‘ছোকরা’ নানির কথা তাই হেসেই উড়িয়ে দিচ্ছেন ‘মুরব্বি’ আর্সেন ওয়েঙ্গার। লিগ-শিরোপা লড়াইয়ে আর্সেনালকে গোনায়ই ধরেননি ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ উইঙ্গার নানি। চেলসিই আমাদের প্রধান হুমকি—বলেছেন তিনি। নানির এই কথা শুনে আর্সেনাল কোচ ওয়েঙ্গার কৌতুক বোধ করছেন। এর জবাব দিতে গিয়ে তিনি যা বলেছেন, তার সারমর্ম এ রকম—এসব ছেলে-ছোকরার কথায় কান দেওয়ার দরকার কী! ‘ম্যানেজার হিসেবে ১৬ শ ম্যাচ কাটিয়েছি। আমি তো জানি না কে লিগ জিতবে। নানি যদি এটা জেনে থাকে, তাহলে সে নিশ্চয়ই আমার চেয়ে ১৬ শ গুণ বেশি বুদ্ধিমান!’—বলেছেন ওয়েঙ্গার। ওয়েবসাইট।